Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা ইডির, তালা ভেঙে চলছে তল্লাশি

শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মহিষবাথানে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্তে এবার মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সকালে ইডি আধিকারিকরা মহিষবাথানে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দেন। আরও তথ্যের খোঁজে তালা ভেঙে অফিসে ঢুকে জোর তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে এই প্রতিষ্ঠানটির যোগ থাকতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে এই ট্রেনিং সেন্টারের মালিকের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাই এই টিচার্স ট্রেনিং সেন্টার থেকে টাকার বিনিময়ে কাউকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে কি না তা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শনিবার সকালে মহিষবাথানর ওই ট্রেনিং সেন্টারে হানা দেন ইডি আধিকারিকরা। প্রথমে গোয়েন্দারা দেখেন, তালাবন্ধ অবস্থায় রয়েছে সেন্টারটির অফিস। এরপর চাবি খোঁজার চেষ্টা করেও তা পাননি তদন্তকারীরা। পরে চাবি ভেঙে অফিসের ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই অফিস তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যে ওই অফিস থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ছবি। এছাড়া নানা ধরনের নথিপত্র পাওয়া গিয়েছে। ব্যাঙ্কের স্লিপ ও বেশ কয়েকটি খাম পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত মঙ্গলবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর মানিককে গ্রেফতার করে ইডি। বর্তমানে আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছেন মানিক।নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক কত টাকা লেনদেন হয়েছে, টাকা কোথায় কোথায় গিয়েছে, তা জানতে চাইছেন গোয়েন্দারা।

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00