Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেশন চুরির টাকা গেল কোথায়, সাতসকালে ED’র ৭ জায়গায় হানাদারি

কলকাতার পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি, সল্টলেক, মেট্রোপলিটান ও বন্দর এলাকায় চলছে ED'র এই তল্লাশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দিনেই ৭ জায়গায় হানাদারি(Raid)। ৭টি জায়গাই হয় কলকাতার(Kolkata) মধ্যে নয়তো আশেপাশে। চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র হানাদারি। নেপথ্যে রেশন বন্টন দুর্নীতি(Ration Distribution Scam)। সেই ঘটনায় চুরি যাওয়া সামগ্রি বিক্রির কোটি কোটি টাকা কোথায় গেল, সেটাই খুঁজে চলেছে ED। ইতিমধ্যেই এই দুর্নীতির ঘটনায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) ওরফে বালু, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য – যিনি আবার বালু ঘনিষ্ঠ এবং বালুর অপর এক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। মূলত বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই ED বালু ও শঙ্করের বাড়ি ও তা৬দের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেফতার করে। এদিন যে ৭ জায়গায় ED’র হানাদারি চলছে তার সবই এই বাকিবুর ও শঙ্করের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়ি ও তাঁদের কার্যালয়।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার ৭ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ED। পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি, সল্টলেক, মেট্রোপলিটান ও বন্দর এলাকায় চলছে এই তল্লাশি অভিযান। প্রতিটি ক্ষেত্রেই ED আধিকারিকদের সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি ক্ষেত্রেই ED’র আধিকারিকেরা Search Warrant সঙ্গে নিয়ে এসেই তল্লাশি চালাচ্ছেন। মূলত খতিয়ে দেখা হচ্ছে এই সব ব্যবসায়ীদের হাত ধরে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা কোথায় পাচার হয়েছে বা তা কীভাবে ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, আগেই ED আধিকারিকেরা জানিয়েছিলেন, মধ‌্যপ্রাচ‌্য থেকে মূলত বাংলাদেশ হয়ে পাচার হওয়া সোনার বিস্কুট বা সোনার বাটের একটি বড় অংশ এসে পৌঁছয় উত্তর ২৪ পরগনার বনগাঁ ও তার আশপাশের অঞ্চলে। ওই সোনা পাচারের অনেকটাই নিয়ন্ত্রণ ছিল শংকর আঢ‌্যর হাতে। অভিযোগ, সোনা পাচারকারীদের মাধ‌্যমে রেশন দুর্নীতির কালো টাকা বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যে পাচার হয়েছে। এখন সেই সব সম্পদের সন্ধান চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00