Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রাজ্য সরকারকে হেয় করতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে’, ট্যুইটে তোপ মমতার

নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে রাজ্যের বকেয়া নিয়ে ফের তীব্র আক্রমণ শানলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের(Narendra Modi Government) বিরুদ্ধে রাজ্যের বকেয়া নিয়ে ফের তীব্র আক্রমণ শানলেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি দাবি করলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করার লক্ষ্যে ১০০ দিনের কাজের টাকা(100 Days Work Project Wages) আটকে রেখে ভুল তথ্য দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এটা লজ্জাজনক!’ গতকালই তিনি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে হুমকি দিয়ে জানিয়েছিলেন ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া না হলে এবার বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। আর এদিন তিনি ট্যুইটে আক্রমণ শানলেন বাংলার বিরুদ্ধে কেন্দ্র সরকার ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য।

কী লিখেছেন এদিন মমতা? তিনি লিখেছেন, ‘আমাদের নজরে এসেছে যে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করার লক্ষ্যে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে সুকৌশলে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। আমাদের জোরালো আন্দোলন এবং বিশদ তথ্যগত রেকর্ড এবং অ্যাকাউন্ট জমা দেওয়া সত্ত্বেও কেন্দ্র আর্থিক দিক থেকে বঞ্চিত করছে। একাধিক প্রকল্পে অর্থ তহবিল আটকে রাখা হয়েছে। জনগণকে বোকা বানানোর জন্য এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং রাজ্য সরকারকে হেয় করতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের প্রয়োজন, প্রাপ্য এবং আমাদের ন্যায্য অংশের অধিকারী। মিথ্যা তথ্য ফাঁস হওয়া সত্ত্বেও আমরা অন্যায়ভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি।’

উল্লেখ্য বাংলার মানুষের ন্যায্য পাওনার দাবি তুলে এর আগেও একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই আওয়াজ আরও জোরালো হতে চলেছে চলতি মাস থেকেই। গতকাল, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য অর্থ তহবিল না ছাড়লে আন্দোলন আরও জোরালো হবে। আগামী ১৬ নভেম্বর দলের সমস্ত শীর্ষ নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, গ্রাম সভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। সেখানেই আগামী আন্দোলনের সলতে পাকানো হবে বলেই ধারণা রাজনৈতিক মহলে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00