রাজ্য সরকারি কর্মীদের Self-Appreciation Report জমা করার সময়সীমা বৃদ্ধি

রাজ্য সরকারি কর্মচারীদের Self-Appreciation Report বা সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১৪ অগস্ট করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর(Finance Department)। গত সপ্তাহে জারি করা ওই বিজ্ঞপ্তিতে Self-Appreciation Report বা সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এই রিপোর্ট জমা দেওয়ার শেষ সময়সীমা ধার্য হয়েছে ১৪ অগস্ট। একই সঙ্গে বলে দেওয়া হয়েছে, সেল্ফ অ্যাপ্রেসার রিপোর্টি জমা করার ক্ষেত্রে Reporting Officer-কে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। এরপ Reviewing Officer-কে কাজ শেষ করতে হবে এই বছরেরই ৩০ নভেম্বরের মধ্যে। এবং সব শেষে Accepting Officer-কে কাজ শেষ করতে হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে। 

আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো কেষ্ট ঘনিষ্ঠ মলয় পিঠের, সম্ভাবনায় গ্রেফতারি

প্রতি বছরই বাংলার বুকে রাজ্য সরকারি কর্মীদের সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্ট জমা করতে হয়। অনলাইনে সেই রিপোর্ট জমা করার কথা। ২০২২ সালের মে মাসের ৫ তারিখে ১৮৭৮এফ(ওয়াই) সংখ্যক যে মেমো সরকারের তরফ থেকে জারি করা হয়েছিল, সেটি সংশোধন করে সম্প্রতি নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিটি জারি হয়েছে গত ২৬ জুলাই। কার্যত তা নবান্নের(Nabanna) তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জারি করা একটি Memorandum হিসাবেই দেখা হচ্ছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্যে সরকারি কর্মীদের Self-Appreciation Report বা সেল্ফ অ্যাপ্রেসাল রিপোর্ট Online’র মাধ্যমে ১৪ অগস্টের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন নির্মলার বাজেটে জায়গা পায়নি Ghatal Master Plan, আন্দোলনে নামছে তৃণমূল

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ চলছে মহার্ঘ্য ভাতাকে(DA) কেন্দ্র করে। সেই বিবাদের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। কিন্তু সেখানে গিয়ে এই মামলার আর শুনানিই হচ্ছে না। প্রতিবার তা পিছিয়ে যাচ্ছে। এবারে তো সেই মামলা উৎসব মরশুমের পরে শুনানির জন্য ঠেলে দেওয়া হয়েছে। তবে তারই মাঝে রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি কোনও বিদ্বেষ মনোভাব নিয়ে চলছে না। বরঞ্চ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের যা যা দেওয়া সম্ভব তার সব কিছুই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে কাজ শেষ হয় সেটাও তাঁদের দেখতে বলা হয়েছে। অস্বীকার করার উপায় নেই বাম জমানার তুলনায় রাজ্যের সরকারি অফিসগুলিতে কর্মসংস্কৃতির হাল কিছুটা হলেও শুধরেছে।

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]