তল্পিবাহকে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, কটাক্ষ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশনকে তল্পিবাহকে পরিণত করেছে বিজেপি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, যে ভোটার লিস্টের মাধ্য়মে লোকসভা নির্বাচন হয়েছে। সেই ভোটার লিস্টে কেন বিধানসভা নির্বাচন নয়।

হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলার একজনের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে কমিশন ঘেরাও হবে। এক লক্ষ লোক দিয়ে কমিশন ঘেরাও করা হবে। বিজেপির কেউ বাঁচতে পারবে না। সোমবার দিল্লির রাজপথে যা হয়েছে সেটা সবের শুরু। এই ভোটার লিস্টে লোকসভা নির্বাচনের মাধ্যমে কেন্দ্রের সরকার গঠন হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নির্ধারিত হয়েছেন। সমস্ত মন্ত্রিত্ব এই ভোটার লিস্টের ভোটের মাধ্যমেই হয়েছে। এসআইআর করতে হলে আগে লোকসভা ডিসলভ করে ফ্রেশ ভোট হোক। প্রথমে বিজেপি শুরু করুক তারপর সবাই করবে।

বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন, বিরোধী শাসিত রাজ্যে কেন এসআইআর? ভোটাধিকার কেড়ে নেওয়া হলে  বিজেপি ছাড় পাবে না। যে ভোটার লিস্ট নিয়ে তাঁদের এখন এত সমস্যা। সেই লিস্টের ভোটারদের ভোটেই প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী থেকে দেশের সকল মন্ত্রীত্ব এই ভোটারদের ভোটেই হয়েছে। কিন্তু এখন বিরোধী রাজ্যে বিধানসভা নির্বাচনে সেই ভোটারলিস্ট সংশোধনের কথা মনে হয়েছে। যদি এই ভোটার লিস্ট সঠিক না হয়, তাহলে লোকসভা নির্বাচনে নির্বাচিত সরকারও সঠিক নয়। সেই সরকার আগে ডিসলভ করে নতুন করে ভোট করা হোক। এসআইআর করে ভোট হোক। তারপরেই অন্যরাজ্যেও এসআইআর করুক। কমিশন ও বিজেপিকে এদিন একযোগে নিশানা করেছেন তিনি।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

‘সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিন’, দার্জিলিং-কাঁথির নেতৃত্বকে নির্দেশ অভিষেকের

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

OBC ইস্যুতে বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন অভিষেক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]