‘হয় আপনারা ব্যবস্থা নিন, না হলে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে’, সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

তবে শুধু বড়বাজারের ব্যবসায়ীদের প্রতিই নয়, মুখ্যমন্ত্রী এদিন হাওড়ার ব্যবসায়ীদেরও একই ভাবে সতর্ক করে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় দানাকে ঘিরে উৎকণ্ঠার মধ্যেই ভয়াবহ আগুন লেগেছিল কলকাতার(Kolkata) বড়বাজারে। এজরা স্ট্রিটে টেরিটি বাজারে একটি কাঠের বাক্সের গুদামের আগুন(Terity Market Fire Incident) নেভাতে ঘটনাস্থলে পাঠাতে হয়েছিল দমকলের ১৫ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলের কর্মীদের। শুক্রবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ওই প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এ ব্যাপারে বড় বাজারের একাংশ ব্যবসায়ীর প্রতি যে তিনি বিরক্ত তাও স্পষ্ট করে দেন তিনি। তবে শুধু বড়বাজারের ব্যবসায়ীদের প্রতিই নয়, মুখ্যমন্ত্রী এদিন হাওড়ার ব্যবসায়ীদেরও(Businessman of Howrah and Barabazaar) একই ভাবে সতর্ক করে দিয়েছেন। ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?   

আরও পড়ুন, দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় আনা হবে, ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, ‘টেরিটি বাজারে যে আগুন লেগেছিল, তাদেরকে বললে আবার তর্ক করে। বড়বাজার এলাকার ব্যবসায়ীদের বলছি, হয় আপনারা ফায়ার কন্ট্রোলের বিষয়ে ব্যবস্থা নিন, না হলে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে।’ কিন্তু হঠাৎ করে কেন এতটা ক্ষুব্ধ হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান? এর উত্তর অবশ্য মিলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যেই। তিনি বলেন, ‘এমনভাবে রাস্তার ওপরে আপনারা গাড়ি রাখছেন, দোকানের জিনিস রাখেছেন যে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না‌। দমকল বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। আমি কারও বিরুদ্ধে কোনও অ্যাকশন নিতে বলছি না, কিন্তু কথা বলতে হবে তো। এই জিনিসটা কলকাতায় আর হাওড়ায় বেশি হয়। রাস্তায় নেমে কাজ করতে হবে। পুলিশকে বলছি, ফিল্ড ভিজিট করে এটা করুন। অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড যাতে ঢুকতে পারে তার জন্য এসব একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে।’ বস্তুত, বড়বাজারে রাস্তা আটকে গাড়ি রেখে মালপত্র ওঠানামা করানো হয় বলে দীর্ঘদিনের অভিযোগ। অতীতে এনিয়ে একাধিকবার সাধারণ মানুষের তরফেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল যেখানে আগুন লেগেছিল তার পাশেই ইলেকট্রিকের একটি বাজার রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার নিত। অন্যদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঢোকাতেও বেগ পেতে হয় কর্মীদের।

আরও পড়ুন, ‘যা যা ক্ষতি হয়েছে, তা দ্রুত মেরামত করে ফেলতে হবে’, দিঘা নিয়ে বাড়তি নির্দেশ মমতার

একই সঙ্গে কলকাতায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনাতেও ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, বড়বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার। তারপরেই সমস্যার সমাধান না হলে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ ক্ষোভের সঙ্গে বলেন, ‘অনেকে হঠাৎ হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে। বার বার বলা হচ্ছে। একটা দমকল ঢোকার জায়গা নেই। বড়বাজারে যারা আছে, কলকাতা পুলিশকে বলবে তাদের সঙ্গে বৈঠক করতে হবে। কলকাতা পুলিশ, পুরসভা আর দমকলের সঙ্গে বৈঠক করতে হবে। এমন বহু মানুষ রয়েছেন, যারা সরু গলিতেও দু-তিনটি করে গাড়ি পার্কিং করেন। অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি কোনও কিছুই ঢুকতে পারে না। যে কোনও সময় সমস্যায় পড়তে পারেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে নির্দেশ দিচ্ছি, মাঝে মাঝে ওই এলাকাগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে হবে। কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করতে করতে হবে।’  

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]