Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে ভয়াবহ ভূমিকম্প, কলকাতা-সহ কাঁপল গোটা দেশ, রিখটার স্কেলে মাত্রা ৭.১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে কম্পনে কেঁপে উঠল গোটা কলকাতা। সেই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে গোটা দেশে। রিখটার স্কেলে মাত্রা ৭.১ ম্যাগনিটিউড। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে প্রবল কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। প্রায় ১ মিনিট ধরে অনুভূত হয় কম্পন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পড়শি রাজ্য বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

সূত্রের খবর মঙ্গলবার সকাল ছটা ৩৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকী চিনও কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। এই কম্পনের উৎসস্থল দার্জিলিং থেকে ১৯২ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং নেপালের লঘুচে থেকে ৯১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্ব দিকে। তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, নেপালের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় নেপালেও ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 

এদিন কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে। অন্যদিক, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরের মানুষ এদিন কম্পন অনুভব করেন। শীতের সকালে ঠিক কী হয়েছে, তা বুঝে ওঠার আগে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই। 

উল্লেখ্য, ১০ বছর আগে এই ভূমিকম্পের প্রবল ক্ষতির অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিল নেপাল। ২০১৫ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ধ্বংস হয়ে গিয়েছিল সে দেশের একটা বড় অংশ। কয়েক মিনিটের সেই কম্পনে প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল, ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই সময়েই কলকাতা সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছিল কম্পন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00