নিজস্ব প্রতিনিধি : দিলীপ ঘোষ এখন হটটপিক। তাঁকে নিয়ে বহু জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিগত কয়েকদিন ধরে বিজেপির বড় কোনও সভায় তাঁকে আর দেখতে পাওয়া যায় না। শুক্রবার মোদির সভায় তিনি উপস্থিত থাকবেন জানিয়েও থাকেননি। সেই দিন তিনি হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে। প্রথমে তাঁর সঙ্গে দেখা না হলেও পরে কথা বলেছেন তাঁর সঙ্গে।
বেশ কয়েকদিন আগে নিজেই জানিয়েছিলেন ২১ জুলাই বড় চমক রয়েছে। তারপর থেকেই জল্পনা আরও ছড়িয়েছে। তাহলে কি ফুল বদল করতে চলেছেন বঙ্গ বিজেপির এই নেতা? সেই সময়ে স্পষ্ট না করলেও দিল্লি থেকে ফিরে বিষয়টি জানিয়েছেন তিনি। শনিবারই কলকাতা ফিরেছেন দিলীপ ঘোষ।
বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, ২১ জুলাই তিনি হাজির থাকবেন মঞ্চে। কিন্তু কোন মঞ্চে হাজির থাকবেন তিনি? দিল্লি থেকে ফিরে এসে তিনি জানিয়েছেন, ২১ জুলাই খড়্গপুরে একটি বড় সভা রয়েছে। বাংলায় যে সকল বিজেপি কর্মী রাজনৈতিক হিংসায় মারা গিয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতেই এই সভা হবে। ওই সভাতেই বাজেট থাকবেন তিনি। অর্থাৎ শহীদ দিবসের দিন তার দলবদলের জল্পনায় ইতি টেনেছেন তিনি। প্রধানমন্ত্রীর সভার দিনে, দিল্লিতে বিশেষ কাজ নিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় শোনা যাচ্ছিল, নিজের ভাষা নিয়ন্ত্রণ রাখার বার্তা দিতেই তাকে ডেকে পাঠানো হয়েছে। এদিন ফিরে আসার পর তিনি জানিয়েছেন সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বভারতীয় সভাপতি তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে।
রাজনৈতিক হিংসার কারণে একাধিক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের প্রতি সম্মান জানাতেই সভা হবে খড়্গপুরে। কলকাতায় শহীদ সমাবেশ করবে তৃণমূল। অন্য়দিকে খড়্গপুরে মৃত বিজেপিকর্মীদের শ্রদ্ধায় সভা করবে বিজেপি।