নিজস্ব প্রতিনিধি: বিজেপির বড় কোন সভায় এখন আর দেখতে পাওয়া যায় না বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপি থেকে একপ্রকার ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। নরেন্দ্র মোদি বা অমিত শাহ যখন রাজ্যে এসেছেন, সেই সভাতেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। বিগত কয়েক মাসে তিনবার রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। কোন বাড়ি প্রধানমন্ত্রীর সভায় হাজির ছেলের না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এই ক্ষেত্রেই প্রশ্ন উঠছে, বিজেপি থেকে কি তাহলে বাদই পড়লেন দিলীপ ঘোষ? তার রাজনৈতিক ভবিষ্যৎ কী?
আসন্ন বিধানসভা নির্বাচনে দলের হয়ে দাঁড়াবেন কিনা প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, দলে একটি সিস্টেম রয়েছে। সেখানে একটি কমিটি তৈরি হবে। পার্টির সংসদীয় কমিটি প্রার্থীর নাম চূড়ান্ত করে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় আসন সংক্রান্ত বিষয়ে তিনি সঠিক বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, দল তাকে এতদিন যে দায়িত্ব পালন করতে দিয়েছে, সব দায়িত্ব তিনি পালন করেছেন। ভবিষ্যতেও দল যদি কোন দায়িত্ব দেয়, সেই দায়িত্ব পালন করবেন তিনি। কিন্তু তার প্রথম পছন্দের আসন কোনটি? দিলীপ ঘোষ জানিয়েছেন, খড়গপুরের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক। তিনি নিজেও ওখানকার ভোটার। একটিভ মেম্বার হিসেবে তার পরিচয় রয়েছে। পরিচিত জায়গা থেকে লড়াই করতে সহজ হয়। খড়গপুর বিধানসভায় নিজের জয়ের জন্য আত্মবিশ্বাস রয়েছে বলে জানালেন তিনি। একটা সময়ে বঙ্গ বিজেপিতে তাঁর জোর ছিল অনেক বেশি। আজ সেই বঙ্গ বিজেপিতেই তিনি ব্রাত্য হয়ে রয়েছেন। কোনও বড় সভা ও কর্মসূচিতে আর ডাক পাননা। মাঝে মধ্যে অভিমান করলেও, দলের কাজ চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।