নিজস্ব প্রতিনিধি : রাতে বিয়ে সেরেই সকালেই পুরনো ছন্দে ফিরেছেন দিলীপ ঘোষ। সকাল হতেই বেরিয়ে পড়েছেন প্রাতঃভ্রমণ সারতে। নিউটাউন ইকোপার্কে গিয়ে এদিন অন্যমুডে ধরা দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিয়ের পরদিনই তাঁর জন্মদিন। সেই উপলক্ষ্যে মর্নিং ওয়াকারদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন তিনি।
বিয়ের পরদিনই তিনি জানিয়েছেন, বিয়ে করেছেন বলে রাজনীতি থেকে ছুটি নিচ্ছে না। স্ত্রী রিঙ্কুও সক্রিয় রাজনীতি করেন বলেও জানিয়েছেন তিনি। ইকোপার্কে হাঁটলেই কারও বিয়ে হয়না। সারাজীবন হাঁটলেও বিয়ে হবে না। যখন কারও বিয়ে হওয়ার তখনই হবে। তাঁর স্ত্রী অনেকদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। বিয়েটাও ঠিক হয়েছে হঠাৎ। পরিস্থিতি বিয়ের ব্যবস্থা করেছে। রিঙ্কু মজুমদারের সঙ্গে আলাপ আগেই হয়েছিল। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে। আবারো কি আগের ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে।এর উত্তরে তিনি বলেছেন, পরিস্থিতির সঙ্গে যে মানুষ পাল্টায় না তাকেই সকলেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না।
বিয়ের জন্য দুদিন ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন। মানুষের সঙ্গে দেখা করেছেন কথাও বলেছেন। সকলে বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করেন, কিন্তু তিনি খোলা মাঠে জন্মদিন পালন করেন। শনিবার তাঁর জন্মদিন। এদিন সাধারণ মানুষের সঙ্গে কেকও কেটেছেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার বিয়ে করে জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দলেরই কর্মী রিঙ্কু মজুমদারকে। শুধুই রাজনীতিক নন, প্রেমিক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন দিলীপ। এবারের জন্মদিন এমনিতেই স্পেশাল।এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে হাজির হলেন ইকো পার্কেই পালন করলেন জন্মদিন।