বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি :  ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার উড়িষ্যা এবং বাংলা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এই নিম্নচাপ প্রবেশের সঙ্গে সঙ্গেই বাংলাজুড়ে শুরু হবে প্রবল বৃষ্টি। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলোয় বৃষ্টি চলবে। তারজন্যই প্রশাসনের তৎপরতা দেখা গিয়েছে চরম।

দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ এ হুগলি নদী লাগুয়া বুরুল থেকে তিন ফটক পর্যন্ত নদীর উপর প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। বজবজ দুই নম্বর ব্লক সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়, নোদাখালি থানার আধিকারিকেরা এবং বিডিও উপস্থিত থেকে নৌকা করে নদীর মাইকিং করেছেন। নদীর আশেপাশে থেকে সমস্ত মানুষদের নৌকো করে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হচ্ছে। কোন মৎস্যজীবীকে নদীতে নামতে দেওয়া হচ্ছে না। নিচু এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় নিয়ে যেতে বলা হয়েছে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

কুলতলি থানার পক্ষ থেকে মাতলা নদীতে লঞ্চে করে সর্তকতা মূলক প্রচার চলেছে। বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। কুলতলির কৈখালী ঘাটে ফেরি পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সুন্দরবনে বেড়াতে যাওয়া পর্যটকদের নদীতে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, হাওয়া অফিসের পূর্বাভাসের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। এখানে সকাল থেকেই চলছে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কুমড়োপাড়া এলাকার সিংহেরঘেরিতে মনি নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। আর তাতেই ছড়িয়েছে আতঙ্ক। দুর্যোগের কারণে মনি নদীর জলস্তর বাড়ছে। যার জেরে আতঙ্ক রায়দীঘিতে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস যাবত মনি নদীর বাঁধ এভাবেই ভগ্ন অবস্থায় রয়েছে দুর্যোগের কারণে মনি নদীর বাঁধের ফাটল থেকে নোনা জল যে কোন মুহূর্তে লোকালয়ে ঢুকতে পারে আশঙ্কা এলাকার বাসিন্দাদের ফলে ক্ষতি হতে পারে চাষের জমি প্লাবিত হতে পারে এলাকা। এরই জেরে আতঙ্কে প্রহর গুনছে রায়দিঘির বাসিন্দারা।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান এ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি দু-এক জায়গায়। শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]