বুধে শীর্ষ আদালতের নতুন বেঞ্চে হতে চলেছে ডিএ মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে বুধবার শুরু হতে চলেছে ডিএ মামলার শুনানি। রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার এজলাস বদলের পর দুপুর ২টো নাগাদ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।

এর আগে এই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে বিভিন্ন কারণবশত। প্রায় ১৭ বার পিছিয়েছে মামলা। গত বছর ডিসেম্বরে মামলাটির শেষ শুনানি হয়েছিল। তারপর মামলাটির শুনানির দিন থাকলেও তা হয়নি। সময়ের অভাবে মামলাটির আর পূর্ণাঙ্গ শুনানি হয়ে ওঠেনি। শেষ শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। সময় হাতে নিয়ে সব পক্ষের কথাই শোনা হবে। কিন্তু সেই সময় হয়ে ওঠেনি।ফলে পিছিয়ে গিয়েছে মামলার শুনানি।

উল্লেখ্য, ৭ মে সুপ্রিম কোর্টের ৫ নম্বর আদালত কক্ষে তালিকার প্রায় শীর্ষে ওই মামলার শুনানি ছিল। মামলাটি তালিকাভুক্ত ছিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। কিন্তু সেদিন শুনানি পিছিয়ে গিয়েছে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সরকারি কর্মচারীদের ডিএ মামলাটিকে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে এই মামলার শুনানি থাকলেও সেই মামলার শুনানি হয় কিনা, হলেও কী হয় সেই দিকেই তাকিয়ে সকলে।

জানা গিয়েছে, বুধবার এই মামলা তালিকার শেষের দিকে রয়েছে। তালিকায় ৪০ নম্বরে রয়েছে এই মামলা। ফলে তালিকা ক্রম মেনে চলছে এদিনও এই মামলা পিছিয়ে যেতে পারে। ফলে আরও অপেক্ষা বাড়তে পারে।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]