হাজার কোটির অনলাইন প্রতারণা, ঠগদের ধরতে কলকাতার ৫ জায়গায় একযোগে তল্লাশি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকাল থেকে তল্লাশি অভিযান ইডির। হাজার কোটির অনলাইন প্রতারণার অভিযোগে  বৃহস্পতিবার তল্লাশিতে নেমেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সল্টলেক, বাগুইআটি, শেক্সপিয়র সরণি থানা এলাকা-সহ শহরের ৫টি জায়গায় চলছে তল্লাশি। জানা গিয়েছে, এখন পর্যন্ত সল্টলেকের একটি গ্যারাজ থেকে একজনকে আটক করা হয়েছে ।

ইডি সূত্রে খবর, এদিন সকালে  সল্টলেকের পিএনবি আইল্যান্ডের কাছে একটি আবাসনে ব্যবসায়ী সদানন্দ ঝা-র খোঁজে যায় ইডি-র টিম। তাঁকে না পেয়ে এক যুবককে নিয়ে যাওয়া হয়েছে বাগুইআটির রঘুনাথপুরে সদানন্দর এক পরিচিতর বাড়িতে। সেখানেই চলছে তল্লাশি অভিযান। সম্প্রতি চেন্নাইয়ের ডিজিটাল-গ্রেফতারের ঘটনা ঘটছে। তদন্তকারী সংস্থার  অনুমান এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে রয়েছে। সেইজন্য তাদেরকে খুঁজতে তল্লাশিতে নেমেছে ইডির আধিকারিকরা ।

  উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বারাসত থেকে এক সাইবার প্রতারককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে উঠেছে  প্রায় ৬৪ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগ। সারা দেশের ৩০০-র বেশি মামলায় অভিযুক্তের যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ । মূলত ফোন করে, হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ‘শিকার’ ধরে এই প্রতারকেরা।  তাই এবার   সাইবার প্রতারকদের খুঁজতে কলকাতা জুড়ে তল্লাশি অভিযানে  নামল ইডির আধিকারিকরা ।  

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]