নিজস্ব প্রতিনিধি : আমাদের পাড়া আমাদের সমাধান কাজের সঙ্গে যুক্ত আধিকারিকসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা মত শনিবার ( ২ জুলাই) সকাল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান। প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজটি শুরু হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, “বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম। এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরী করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবে।
রাজ্য জুড়ে যে ৮০ হাজারের বেশি বুথ আছে, সব কটাতেই এটা হবে। ৩টে বুথ মিলে একটা ক্যাম্প হবে যেখানে সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন। এভাবে মোট ২৭ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে। আজ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে।
“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে টাকা করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে। আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন। সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত।
এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, সকলের সহযোগিতায় এই প্রকল্পও আমাদের অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে।”
বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।
এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ… pic.twitter.com/JE1OAnxUfr
— Mamata Banerjee (@MamataOfficial) August 2, 2025
পাড়ায় পাড়ায় সমাধানের মতো আমাদের পাড়া, আমাদের সমাধান শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য। এবার তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।