Mamata Banerjee: আদি গঙ্গার জল ভাসিয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টি আর ডিভিসি জল ছাড়ায় ভেসেছে রাজ্যের একাধিক জেলা। আর এই সময় পূর্ণিমার কোটালের জেরে আদিগঙ্গার জল উপচে পড়ল। তাতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢুকল জল। কারণ, তাঁর বাড়ির পাশে রয়েছে টালিনালা। আর তাই বর্ষাকালে বেশ কয়েকবারই তাঁর বাড়িতে ঢোকে  জল।

বর্তমানে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে জলের স্রোত। বৃহস্পতিবার বাড়িতে জল ঢোকার পর মমতা কথা বলেছেন পরিবারের সঙ্গে। এরপরেই তিনি জানান, ‘ অভিষেকের মা আমায় খবর দিল।  আমরা যেখানে থাকি সেখানে  উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গার পার। তাও লাস্ট সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছে। সমস্ত গলিটলি সব জলে ডুবে গিয়েছে। এতো জল। এটা এখন চলবে দু-একটা দিন।  কারণ, কালকেই রয়েছে পূর্ণিমার কোটাল।‘  

উল্লেখ্য, বুধবার থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানে গিয়ে মমতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ জাতীয় সড়কের ওপর দিয়েও জল বইছে।  ডিভিসির জল ছাড়াতেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। ডিভিসির সঙ্গে আর কোনও সম্পর্ক নয়।‘ বলা বাহুল্য, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর ফের জল ছাড়া অব্যাহত রেখেছে ডিভিসি। বৃহস্পতিবার তারা জল ছেড়েছে। আর তাতেই আশঙ্কা করা হচ্ছে, পুজোর আগেই ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।  

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]