সঙ্গীত ও সাহিত্যই শক্তি! UGC নেটে দেশের সেরা বাংলার নিলুফাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : বাংলা সাহিত্য নিয়েও যে সর্বভারতীয় স্তরে প্রথম হওয়া যায়, তা করে দেখালেন কাটোয়ার নিলুফা ইয়াসমিন। বই ও গানের চর্চা করেই জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদনের যোগ্যতা অর্জনে দেশে বাংলা বিষয়ে শীর্ষস্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কৃতী এই ছাত্রী। বাংলা বিষয়ে সর্বভারতীয় স্তরে ৩ হাজার ৬৮৪ জনের মধ্যে প্রথম হয়েছেন নিলুফা। তাঁর প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল।

নিলুফা ইয়াসমিনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্স পোস্ট করে তিনি বলেছেন,২০২৫-এর ইউজিসি নেট জুনের ফলাফলে পূর্ব বর্ধমানের কাটোয়ার নিলুফা ইয়াসমিনকে শুভেচ্ছা। বাংলায় ১০০ পার্সেন্টাইল পেয়েছেন তিনি। তাঁর পাশাপাশি গণজ্ঞাপন এবং সাংবাদিকতায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় হওয়ার জন্য রিক্তা চক্রবর্তীকেও অভিনন্দন। তাঁদের কৃতিত্বে রাজ্য গর্বিত। তাঁদের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে তাঁদের মা-বাবা, অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পদাবলি এবং বিভিন্ন জনগোষ্টীর সঙ্গীতের প্রভাব নিয়ে পিএইচডি করছেন নিলুফা। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবি সে। স্কুল থেকে কলেজ সর্বত্র প্রথমস্থান অধিকার করেছে সে। স্নাতকোত্তরে তৃতীয়স্থান অধিকার করেছে সে। এবার দেশের মধ্যে প্রথম স্থান। নিলুফা জানিয়েছেন, তাঁর সাফল্যের ভাগীদার পরিবার ও কর্মক্ষেত্রের সাথীরা। এর আগেও ২ বার পরীক্ষায় বসেছিলেন তিনি। কিন্তু জেআরএফ পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। গানের প্রতি ভালবাসা অপরিসীম। হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন কর্মক্ষেত্রের সঙ্গীরাই। ফল প্রকাশের পর তাঁদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]