নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : বাংলার অপমান নিয়ে বর্ধমানের প্রশাসনিক সভায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভাষা সন্ত্রাস মানব না। বাংলার অসম্মান বরদাস্থ করা হবে না। বর্ধমানের জনসভা থেকে এই ভাবে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা তাঁর নিজস্বতায় ভরসা করে এগিয়ে চলেছে।
মঙ্গলবার তিনি বলেছেন, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও অনাচার করা হচ্ছে। বাংলায় শ্রমিকরা ভালো কাজ জানেন। সেইজন্য তাদের কাজ দেখে নিয়ে যাওয়া হয়েছে। দয়া করে নিয়ে যায়নি, দক্ষতা বিচার করেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে গিয়ে চলছে অত্যাতাচার। জামাই আদর করে ডেকে লাঞ্ছনা করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের। তিনি প্রশ্ন তুলেছেন, কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নির্যাতিত হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের? তিনি বলেছেন, বাংলার ছাত্র ছাত্রীদের মেধার শিক্ষক ও গবেষকদের মেধাকে গোটা বিশ্ব সম্মান করে। পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার জন্য ফের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেছেন শ্রমশ্রী ও কর্মশ্রী প্রকল্পের কথাও।
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের। প্রতি বছর ২২ লক্ষ পরিযায়ী এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যান। এখন প্রায় দেড়কোটির বেশি পরিযায়ী শ্রমিক এখনও বাইরে রয়েছেন। নিজেদের স্বার্থে নিয়ে যাওয়া হচ্ছে। আগেও জনসভা থেকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। এবারও তাঁর অন্য়থা হয়নি। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য কেন হেনস্তা করা হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।