Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লড়াইকে কুর্নিশ, মমতার মুখ খোদাই করা সোনার কলম বাজারে আনল লেভারি

নিজস্ব প্রতিনিধি: লড়াই আর আন্দোলনের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাহসী আন্দোলনেই বাংলার মসনদ ছাড়া হতে হয়েছিল ৩৪ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা বামফ্রন্টকে। গত ১৪ বছর ধরে তাঁর সুযোগ্য নেতৃত্ব বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। প্রশাসনিক প্রধান হওয়া সত্বেও তাঁর সাদামাঠা জীবনযাপন বাংলার মানুষের কাছে তাঁকে ‘সর্বজনীন’ দিদি হিসাবেই প্রতিষ্ঠা দিয়েছে। দলমত […]

বিহারের ভোটার তালিকা থেকে বাদ যাবে ৬১ লক্ষের নাম, ডিগবাজি খেয়ে জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের সংশোধিত ভোটার তালিকা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ফের পাল্টি খেল জ্ঞানেশ কুমারের জমানায় ‘বিতর্কিত’ হয়ে ওঠা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৪ জুলাই) কমিশনের তরফে প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিহারে সংশোধিত নতুন ভোটার তালিকা থেকে ৬১.১ লক্ষ নাম বাদ পড়তে পারে। অর্থা‍ৎ প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে গড়ে ২৫ হাজার ১৪৪ জন ভোটারকে […]

‘ভাষা সন্ত্রাস চলছে দেশে’, বাঙালি হেনস্তা নিয়ে ফের গর্জে উঠলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তার লাগাতার অভিযোগ উঠছে। পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে গিয়ে ‘বাংলাদেশি’ তকমা পেয়ে অনেককেই পুলিশের হাতে আটক হতে হয়েছে। কাউকে হুমকি দিয়ে বাংলায় ফেরত পাঠিয়ে দিয়েছে। কাউকে সীমান্তে নিয়ে গিয়ে ‘পুশ-ব্যাক’ করানো হয়েছে বাংলাদেশে। ফলে এক চরম আতঙ্কে দিন কাটছে প্রবাসী বাঙালিদের। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাঙালি হেনস্তার ঘটনা বেশি […]

হরিয়ালি অমাবস্যার সন্ধ্যায় শিব-পার্বতীর পুজো করুন এইভাবে………………….

শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকে হরিয়ালি অমাবস্যা বলা হয়। আজ থেকে শুরু হচ্ছে হরিয়ালি অমাবস্যা। এই দিনটি বিশেষভাবে মহাদেব এবং দেবী পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: ভাঙা পা নিয়েই ইংরেজ বোলারদের বিষাক্ত আক্রমণ সামাল দিয়ে অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। তাঁর বুক চিতিয়ে লড়াইয়ের ফলে প্রথম ইনিংসে ৩৫৮ রান তুলল টিম ইন্ডিয়া। বল হাতে আগুন ছোটালেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ২৪ ওভার বল করে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে বুধবার (২৩ […]

এমএ চোরের কীর্তি! নিজের মায়ের গয়না চুরি করে বিক্রি, চাকরি খুইয়ে শ্রীঘরে ঝাড়গ্রামের সৌমাল্য

সৌমাল্য-র নেশা চুরি। ইংরেজিতে স্নাতকোত্তর পাশ, প্রখর বুদ্ধি তাঁর, কিন্তু পেশা বলতে চুরি করাই। তাঁর বাড়ি আসানসোলের বার্নপুরে। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। বাবা পূর্ত দফতরের প্রাক্তন কর্মী

মর্মান্তিক! অসুস্থ মাকে কিল-ঘুষি-লাথি, স্ত্রীয়ের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করল ছেলে

নিজস্ব প্রতিনিধি, দাসপুর : গামছা দিয়ে নিজের মুখ ঢেকে বৃদ্ধা মায়ের ওপর অমানবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নির্যাতনের জেরে মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধার। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার তিয়োরবেড়িয়া গ্রামের পাইনপাড়ার বাসিন্দা ডলি পাইন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থ মায়ের দেখাশোনা করা থেকে শুরু করে চিকিৎসা করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল […]

‘বাংলা সিরিয়াল দেখে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে’, ক্ষোভ উগরে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিনোদনমূলক টিভি চ্যানেলে মেগা সিরিয়ালে ষড়যন্ত্র আর কূটকাচালি গুরুত্ব পাওয়ায় উষ্মাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এক অনুষ্ঠানেই বাংলা মেগা সিরিয়ালের অধঃপতন নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। কার্যত খানিকটা ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন ‘এখন দেখি সিরিয়ালগুলো […]

ঘনাচ্ছে নিম্নচাপ, রাজ্যের সাত জেলায় আগাম দুর্যোগ হুঁশিয়ারি নবান্নের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বৃহস্পতিবার থেকে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। আচমকা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণ চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার। তারই কিছু অংশ উত্তর বঙ্গোপসাগরে তৈরি করেছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের কথা যদি […]

পড়ানোর অছিলায় ছাত্রীদের ‘ব্যাড টাচ’, অভিযোগ পেয়েই গুণধর শিক্ষককে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শামুকতলা: ঘর থেকে স্কুল সর্বত্রই ছোটদের শেখানো হয় গুড টাচ ও ব্যাড টাচ। বাড়িতে বাবা-মা থেকে শুরু করে গুরুজন, স্কুলে শিক্ষক-শিক্ষিকারা এই শিক্ষা দেন। কিন্তু সেই স্কুলেই ব্যাড টাচের শিকার ছাত্রীরা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ব্যাড টাচের অভিযোগ তুলেছে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে শামুকতলা থানা এলাকার এক সরকারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। […]

মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেলেন পরিচালক গৌতম ঘোষ

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘মহানায়ক শ্রেষ্ঠ’ সম্মান পেলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।  বৃহস্পতিবার (২৪ জুলাই) মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বাংলার মেগা সিরিয়ালে হিন্দি সংস্কৃতি আমদানির অভিযোগ জানিয়ে চলছেন দর্শকরা। হিন্দি […]

অপেক্ষার অবসান, অগস্ট থেকেই হকারদের ডিজিটাল শংসাপত্র দেবে কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরের বুকে থাকা বহু হকারের নেই ডিজিটাল ভেন্ডিং সার্টিফিকেট। একসময় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হকারদের অবৈধ দখলদারি ঠেকাতে সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। অবশেষে সেই কাজ শুরু করতে চলেছে কলকাতা পৌরসভা। পুরসভা সূত্রে খবর এই কার্ডগুলি সবই হবে ডিজিটাল। প্রতিটি কার্ডে থাকবে কিউআর কোড। এর মাধ্যমে জানা যাবে হকার সম্বন্ধিত […]

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর : আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আগেই। সেটাই সত্যি হল। আচমকা বজ্রপাতে রাজ্যের তিন জেলায় মৃত্যু হল ১৩জনের। সর্বাধিক মৃত্যু বাঁকুড়ায়। সাতজনের মৃত্যু হয়েছে সেখানে। তারপরেই রয়েছে পূর্ব বর্ধমান। পাঁচজনের মৃত্যু হয়েছে সেখানে। পশ্চিম মেদিনীপুরের এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই […]

‘রতন টাটা-ও অবিবাহিত ছিলেন’, বিয়ের পিঁড়িতে না বসা নিয়ে মুখ খুললেন দক্ষিণী নায়িকা

বিয়ের কথা জিজ্ঞাসা করতেই চটে গেলেন দক্ষিণী অভিনেত্রী নৃত্যা মেনন, প্রয়াত শিল্পপতি রতন টাটার তুলনা টানলেন। তবে কী চিরকাল রতন টাটার মতো অবিবাহিত থাকতে চাই নায়িকা?

সঙ্গীত ও সাহিত্যই শক্তি! UGC নেটে দেশের সেরা বাংলার নিলুফাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : বাংলা সাহিত্য নিয়েও যে সর্বভারতীয় স্তরে প্রথম হওয়া যায়, তা করে দেখালেন কাটোয়ার নিলুফা ইয়াসমিন। বই ও গানের চর্চা করেই জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদনের যোগ্যতা অর্জনে দেশে বাংলা বিষয়ে শীর্ষস্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কৃতী এই ছাত্রী। বাংলা বিষয়ে সর্বভারতীয় স্তরে ৩ হাজার ৬৮৪ জনের মধ্যে […]

এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান,‌ আসর বসছে দুবাইয়ে!

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ২০২৫ সালের এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ নিয়ে চলছে জল্পনা। বিসিসিআই, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, পিসিবি এবং অন্যান্য সদস্যদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে তলানিতে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ভারতে এশিয়া কাপ হওয়া কার্যত ঝুঁকিপূর্ণ। এদিকে পহেলগাঁও কাণ্ডের পর […]

বিবাহিত পুরুষের প্রেমে হাবুডুবু, সত্যিই কী পরিচালককে বিয়ে করছেন নুসরত ভারুচা?

তবে অভিনেত্রী নুসরত ভারুচাকে নিয়ে অনেকদিন ধরেই একটি গুজব রয়েছে যে, তিনি পরিচালক-প্রযোজক লাভ রঞ্জনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু কথাটি কী সত্যিই?

হাসপাতালে ভর্তি পরীমণি, কেমন আছেন এখন?

অসুস্থ ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমণি! দিন দুয়েক ধরেই তিনি হাসপাতালের ভর্তি। অভিনেত্রীর সঙ্গে রয়েছে তাঁর ছেলেও। ছেলে পদ্মকে কিছুতেই কোল ছাড়া করতে নারাজ।

ChatGPT’র কৃপায় নবজীবন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রেয়ার কাহিনী

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বর্তমান সময়ে AI এর ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন বহু মানুষ। সত্যি বলতে মানুষেরও জায়গা দখল করছে AI। সম্প্রতি X-হ্যান্ডেলের একটি পোস্ট স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা সম্পর্কে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শ্রেয়া নামে একজন X হ্যান্ডেল ইউজার সম্প্রতি একটি ঘটনা শেয়ার করেছেন। শ্রেয়া জানিয়েছেন কীভাবে ChatGPT, OpenAI-এর কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁর মায়ের দীর্ঘস্থায়ী […]

‘উত্তম আর নেই, শুনেই থমকে যাই’, মহানায়কের মৃত্যু আজও মেনে নিতে পারেন না শর্মিলা ঠাকুর

সুচিত্রা সেনের পরে পর্দায় কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গেও উত্তমকুমারের দারুণ রসায়ন ছিল। দর্শকদের পছন্দের ছিল। বাস্তবে ভাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাঁদের।

জেলবন্দি স্বামীকে জামিনের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সেনাকর্মী

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। জেলবন্দি স্বামীকে জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এক সেনা কর্মীর বিরুদ্ধে। পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম হাবিবুর রহমান। জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী জেলে রয়েছেন। তাঁকে দ্রুত জামিন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত সেনাকর্মী হাবিবুর রহমান। সেই প্রতিশ্রুতি দিয়ে পার্কস্ট্রিট এলাকার […]

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

আন্তর্জাতিক ডেস্ক : বিমানে মুখ মৈথুনে লিপ্ত এক যুগল। অভিযোগ, দম্পতি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে সকল যাত্রীর সামনে। সেখানেই যৌন কার্যকলাপে লিপ্ত হন তাঁরা। এই বিষয়টি প্রথমে দেখতে পায় বিমানের ২ জন ছোট যাত্রী। পরে তাঁদের মায়েরাও বিষয়টি দেখতে পান। বিষয়টি দেখে অবাক হয়ে যান তাঁরাও। এরপরেই এয়ারহোস্টেসকে বিষটি জানানো হয়। শিশুদের দেখেও সংযত হননি তাঁরা। […]

0:00