১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ অগষ্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১০০ দিনের কাজ শুরু করতে যে কোন শর্ত আরোপ করতে পারে কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন একটি প্রকল্পের কাজ আটকে রাখা যাবে না। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। দিনের পর দিন ১০০দিন প্রকল্পের টাকা আটকে আটকে রাখার ঘটনায় কেন্দ্রকে কার্যত ভৎর্সনা করে কলকাতা হাইকোর্ট।তিন বছর পরে রাজ্যে চালু হতে চলেছে ১০০দিনের কাজ। ১০০ দিনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই প্রকল্প চালু হওয়ার পর সেই অনিয়ম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ আদালতের। তিন বছর ধরে দুর্নীতি অভিযোগেই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্র।

কিন্তু দীর্ঘদিন ধরে এই টাকা আটকে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Judge)টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। একশ দিনের প্রকল্পের পরিষেবা যাতে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতেও নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টে বুধবার শুনানি সময় প্রধান বিচারপতি বলেন দুর্নীতি রূপকে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে। তদারক কি করতে পারে কিন্তু কোন প্রকল্প এরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে না। আদালতের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, “শুরু থেকে এই একটা কথা বলছি দশটা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে কিন্তু বাকিরা তো স্বচ্ছ।

তার কথায় যা হয়েছে সেটা অতীত কিন্তু প্রায় তিন বছর ধরে প্রকল্প বন্ধ এবার নতুন করে চালু করতেই হবে কেন্দ্র এই প্রকল্প স্থগিত রাখতে পারে না।” প্রধান বিচারপতি এরপরই বলেন জুলাই বা অগাস্ট থেকে চালু করা যায় কিনা এই প্রকল্প তা ভেবে দেখুন। একশ দিনের কাজের প্রকল্পে দুর্নীতি অভিযোগ হিন্দি বলয়ের বিভিন্ন রাজ্যেও রয়েছে। এমনকি গুজরাতেও(Gujrat) দুর্নীতির ঘটনা ধরা পড়ছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে প্রকল্প বন্ধ করা হয়েছে এবং পরপর দুটি বাজেটে একটা টাকাও বরাদ্দ করেনি তার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন অনেকে। আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে যারা প্রকৃতপক্ষে কাজ করেছেন তাদের বাধা দিতে চায় না কেন্দ্র কিন্তু তারা সত্যি কাজ করেছেন কিনা সেটা নিশ্চিত করবে কে? রাজ্য যে বেআইনিভাবে ব্যবহৃত টাকা বাজেয়াপ্ত করেছে তা কেন্দ্রকে ফেরত দিতে হবে ভবিষ্যতে আবার দুর্নীতি আটকাতে হলে পুরো প্রকল্পের উপর নজরদারি কেন্দ্রের হাতে থাকতে হবে।

সেই জন্য নোডাল অফিসার(Nodal Officer) রাখতে হবে। তবে কেন্দ্রের এই বক্তব্য দুর্বল বলে মনে করছেন অনেকে কারণ নজরদারির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কেন তিন বছর সময় লাগলো সেটাই প্রশ্ন এই তিন বছর ধরে লক্ষ লক্ষ গ্রামের মানুষ যে কাজ পেল না সেই ব্যাপারে কৈফিয়ত কে দেবে? আদালতে রাজ্য সরকার জানিয়েছেন নোডাল অফিসারের প্রয়োজন নেই কারণ এই প্রকল্প পুরোপুরি সরকারি পোর্টালের(Potral) মাধ্যমে পরিচালিত তাই ভুল ভ্রান্তি হলে সঙ্গে সঙ্গে নজরে পড়তে বাধ্য।তবে রাজ্যের ভূমিকায় যে এ ব্যাপারে খুব ভালো ছিল তা নয় ১০০ দিনের কাজে ধারাবাহিকভাবে দুর্নীতি অভিযোগ উঠেছিল তা বন্ধ করতে রাজ্য আগে তৎপর হয়নি কেন সেই প্রশ্ন সেদিন আদালতে উঠে আসে। তবে বুধবার কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে রাজ্যের বহুল লক্ষ মানুষ ও পরিবারের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছাল বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ অনেকদিন পর গরিব খেটে খাওয়া মানুষ গুলি তাদের কাজ ফিরে পাওয়ার সুযোগ পেতে চলেছে।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]