ভোট পরবর্তী হিংসা না থাকলে বাহিনী প্রত্যাহার হোক, অভিমত কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন মিটলেও রাজ্যে এখন পর্যন্ত রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে তারা রয়েছে। আর তাতে  খোলা যাচ্ছে না বেশ কয়েকটি স্কুল। এই মর্মে কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চে দায়ের হয় জনস্বার্থ মামলা। এদিন ছিল সেই মামলার শুনানি।

মঙ্গলবার মামলা চলাকালীন সময় কলকাতা হাইকোর্টের বিচাপতি হরিশ টন্ডন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘শিক্ষা সবার আগে। তাই কেন্দ্রীয় বাহিনীর জন্য অন্যত্র জায়গা করতে হবে। আর তা না হলে বাহিনীর জন্য যে ব্যারাক আছে সেখানে স্থানান্তরিত করা হোক।‘ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি জানান, রাজ্যে বর্তমানে মোট ১২৫টি স্কুল ও ১০৭টি কলেজে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে।  কারণ, প্রত্যন্ত অঞ্চলে স্কুল ছাড়া বিকল্প জায়গার সন্ধান পাওয়া মুশকিল। তবে কেন্দ্রের আইনজীবীর  কথায় কর্ণপাত করল না কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, বাংলায় যাতে ভোট পরবর্তী হিংসা না হয় সেইজন্য কেন্দ্রের তরফে বাহিনী মোতায়েন করা হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যেখানে ভোট পরবর্তী হিংসা নেই সেখান থেকে বাহিনী প্রত্যাহার করা যেতেই পারে। তবে  এদিনের হাইকোর্টে এই বক্তব্যের পর কেন্দ্র বাহিনী নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন মূল দেখার বিষয়।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]