অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ স্লোগান চাকরিহারাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি করের পুনরাবৃত্তি। শুক্রবার এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অনশন মঞ্চে গিয়ে ‘গো-ব্যাক’ শ্লোগান তুলতে হল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ  অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।  শুভানুধ্যায়ী সেজে হাজির হওয়া সত্বেও এমন অস্বস্তিকর শ্লোগানের মুখে পড়তে হবে তা বুঝতে পারেননি রাজনীতির শিক্ষানবিশ। পরিস্থিতি উত্তপ্ত হতেই তড়িঘড়ি এলাকা ছাড়েন তিনি।

অভিজিতের ‘গো ব্যাক’ শ্লোগানের মুখে পড়াকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। খানিকটা ব্যঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘শুনলাম চাকরিহারাদের অনশনমঞ্চে গিয়ে অভিজিতকে গো ব্যাক শুনতে হল। এটা তো হওয়ারই ছিল! উনি তো গর্বের সঙ্গে বলেছিলেন, আমি এঁদের চাকরি খেয়েছি। কত বড় পৈশাচিক উল্লাস! তার পর তিনি ওখানে গিয়েছেন, চাকরিহারারা ওঁকে তাড়িয়ে দেবে না তো কী করবে? এই দ্বিচারিতার রাজনীতি যাঁরা করেন, তাঁদের মুখোশ খুলে দিন।’’

চাকরি হারিয়ে হাজার হাজার শিক্ষকরা প্রতিবাদ করতে রাস্তায় নেমে অনশন করছেন। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে এদিনও পৌঁছান বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন চাকরিহারারা একটি সাউন্ড-সিস্টেম নিয়ে এসেছিলেন। সেই গাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উঠতে যাচ্ছেন, তখন একদফায় তাঁকে বাধা দেওয়া হয়। কয়েকজন ব্যক্তি যাঁরা নিজেদের চাকরিহারা বলে দাবি করছেন, তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য ছিল, এখানে তাঁরা কোনও রাজনীতির প্রবেশ ঘটতে দেবেন না। শেষমেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে উঠে নিজের বক্তব্য রাখেন। সেই সময় আচমকায় ‘গো ব্যাক’ স্লোগন উঠতে থাকে। এই স্লোগানের মধ্যেই তাঁকে এলাকা ছাড়তে হয়। একপ্রকার নিরাপত্তকর্মীরা তাঁকে বের করে নিয়ে আসেন। সেইসময় বিধাননগর পুলিশকর্মীদের সহযোগিতাও দেখা যায়।

এ প্রসঙ্গে অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, “গো ব্যাক স্লোগান দিয়েছে আমি শুনিনি। এটা আপনারা বলছেন। আপনারা যখন বলছেন, আমি মেনে নিচ্ছি কেউ না কেউ গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। যেখানেই একটা গণ-আন্দোলন গড়ে ওঠে, সেখানেই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া নকশাল আছে, নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া এসইউসিআই আছে এবং সিপিএম আছে। তারা সেই আন্দোলনের দখলদারি নিতে চায়। যেন যে কোনও আন্দোলন করার মনোপলি তাদের। এটা তারা করতে চায় এবং আর জি করের যে মেয়েটির কারণে আন্দোলন হয়েছিল, সেখানেও আমি গিয়েছিলাম। কিন্তু, সেখানেও তারা গো ব্যাক স্লোগান দিয়েছিল। এখানেও সেরকম কিছু দালাল হাজির হয়েছেন। আমার মনে হয় না তাঁরা কেউ প্রকৃত শিক্ষক। তাঁরা এখানে দালালি করতে হাজির হয়েছেন। তাঁদের আমি মানব কেন ? আমি তো এখনও থাকব। রাত ১২টা অবধি এখানে থাকব। দিক তাঁরা স্লোগান। তাঁদের স্লোগানে কিছু যায় আসে না। এই আন্দোলনের তাঁরা কেউ নন। ”

ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। বৃষ্টির মধ্যে রাতভর রাস্তায় শুয়েই কাটিয়েছেন তাঁরা। আজও সেখানেই বসে রয়েছেন চাকরিহারারা। গতকাল রাতে তাঁদের সঙ্গে দেখা করতে যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অবিলম্বে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে অবস্থানের পাশে রয়েছেন তিনি। যদিও অনশনকে ব্যক্তিগতভাবে সমর্থন করেন না বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনও তিনি সেখানে গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

“অধিকার সবার, আন্দোলন কখনও হিংসাত্মক হয় না’, দিল্লি সফরের আগে চাকরিহারাদের বড় বার্তা অভিষেকের

নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি’র নজরে শাসকনেতা, ডাকা হল সিজিও কমপ্লেক্সে

চাকরিহারাদের এবার থানায় তলব, হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি

চক-ডাস্টারের পরিবর্তে ঝাঁটা হাতে রাস্তায় শিক্ষকরা

মুখ্যমন্ত্রীর এলাকাতেই ‘অযোগ্য’দের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের

মাসে মাসে টাকা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, বড় ঘোষণা মমতার

‘অযোগ্য’দের অবস্থান বিক্ষোভ এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]