খুন বা ডাকাতি করে যে কেউ হয়ে যেতে পারেন অ্যাপ বাইক-ট্যাক্সি চালক

খুন বা ডাকাতি করে যে কেউ হয়ে যেতে পারেন বাইক-ট্যাক্সি চালক! শুনতে গল্পের মতো হলেও এটাই সত্যি! আশঙ্কার চোরাস্রোত খাস কলকাতায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক অতীতে কলকাতা(Kolkata) শহরে বেশ কিছু বাইক-ট্যাক্সি চালকের(App Bike Taxi Driver) বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠছে। কখনও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার তো কখনও মহিলা-যাত্রীর ফোন নম্বর পেয়ে পরে বিরক্ত করা, অতিরিক্ত টাকা দাবি করা — তালিকাটা ছোট নয়। এই অভিযোগগুলো মূলত উঠছে সেই সব চালকদের বিরুদ্ধে, যারা এই পেশাটা পার্ট-টাইম জবের(Part Time Job) মতো দেখছেন। তাঁদের মধ্যে কেউ অফিস থেকে ফেরার পথে অ্যাপ চালু করে যাত্রী নিয়ে তেল খরচা তুলছেন। কেউ অন্য পেশায় থেকে সখে বাইকে লোক তুলছেন। আবার ইচ্ছে হলেই অ্যাপ বন্ধ করে দিচ্ছেন। অভিযোগ উঠেছে, যাত্রীদের মধ্যে মহিলা না-থাকলে তা ক্যানসেলও করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন এই সব পার্ট টাইম বাইক-ট্যাক্সি চালকদের বিরুদ্ধেই বড়সড় আশঙ্কার কথা শুনিয়েছেন খোদ অ্যাপ চালকদেরই একাংশ। তাঁদের দাবি, খুন(Murder) বা ডাকাতি(Robbery) করে যে কেউ হয়ে যেতে পারেন বাইক-ট্যাক্সি চালক! শুনতে গল্পের মতো হলেও এটাই সত্যি!

আরও পড়ুন, JMB’র মাধ্যমে বাংলার ৭ জেলায় Terror Network তৈরির পরিকল্পনা নিয়েছে ISI

কেন এমন কথা বলছেন তাঁরা? এর উত্তরে ওই অ্যাপ চালকদের দাবি, বাণিজ্যিক সংস্থার অ্যাপ মোবাইলে ডাউনলোড করে, সরকারি পরিচয়পত্র-ড্রাইভিং লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করলেই তাঁর নামে একটি আইডি তৈরি হয়। ওই ব্যক্তি অতীতে কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কি না, থাকলে কী ধরণের অপরাধ করেছিলেন, তিনি মানসিক ভাবে সুস্থ কি না সেই ভেরিফিকেশন হয় না। অভিযোগ, যে নথি আপলোড হচ্ছে, তা সেই ব্যক্তির কি না, সংশ্লিষ্ট সংস্থার তরফে ঠিকভাবে তাও যাচাই করা হয় না। যাত্রীদের সঙ্গে এই বাইক-ট্যাক্সি চালকদের কেমন ব্যবহার করা উচিত তার পাঠও দেওয়া হয় না কোটি কোটি টাকার ব্যবসা করা ওই সংস্থাগুলির তরফে। এই সব নিয়মের ফাঁকফোকড় গলে আগামী দিনে বড়সড় কোনও বিপদ ঘটে যেতে পারে বলেও মনে করছেন আশঙ্কায় ভোগা এই অ্যাপ চালকেরা। আবার এই অ্যাপ চালকদেরই অপর অংশের দাবি, যদি অতীতে মামলা হয়েও থাকে, তিনি কি বাইক চালিয়ে রোজগার করতে পারবেন না? যাদের নামে মামলা নেই, পরে তাঁরা কোনও অপরাধের সঙ্গে যুক্ত যে হবেন না, তার গ্যারান্টিই বা কোথায়?

আরও পড়ুন, মমতার মাস্টারস্ট্রোক, ভূমিহীন আবাস উপভোক্তারা সর্বাধিক ২ কাঠা করে জমি পাবেন

ঘটনা হচ্ছে, যারা এই বাইক-ট্যাক্সি চালানোকে পেশা হিসেবে দেখছেন, তাঁরা নিয়ম মেনে কমার্শিয়ার নম্বর প্লেট নিচ্ছেন। কিন্তু, সখের চালকদের জন্য বদনামের ভাগীদার হচ্ছে তাঁদেরও। সম্প্রতি ইএম বাইপাস থেকে এক জুনিয়র চিকিৎসক অ্যাপ-বাইক বুক করেছিলেন। দেরি হবে জেনে বুকিং ক্যানসেল করলে ওই চালক চিকিৎসককে মোবাইলে অশ্লীল ভিডিয়ো পাঠাতে থাকেন। হুমকিও দেন। ঘটনার জেরে অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তদন্তে জানা যায়, এই যুবকও ছিল সখের চালক। কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের সহ-সম্পাদক সোহাগ খানের দাবি,‘অনেকেই নিয়ম মেনে বাইক চালিয়ে রুটি-রুজির বন্দোবস্ত করছেন। কিন্তু, একাংশের জন্য এই পেশার বদনাম হচ্ছে।’ কীভাবে অপরাধের মনস্কতা ও অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অ্যাপ-ক্যাব বাইক বা ট্যাক্সি চালক হওয়ার পথ বন্ধ করা যায় তা কিন্তু এখনও ভাবনাচিন্তার পর্যায়ে আসেনি ওই সব বেসরকারি সংস্থার কর্তাদের। ফলে যাত্রীদের হেনস্থা ও বিপদের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]