জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ফের মৃত্যু, আরজি করে প্রাণ গেল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসকদের কর্মবিরতির জেরে  ফের মৃত্যু হল আরও একজনের। নিহত যুবক হলেন বছর ২৪- এর নন্দ বিশ্বাস। সে নদিয়ার রানাঘাটের বাসিন্দা । বেশ কয়েকদিন ধরে নন্দর  জ্বর  হওয়ায় সোমবার তাঁকে ভর্তি করা হয়েছিল  আরজি কর হাসপাতালে। প্রথমে তাঁকে চিকিৎসা করা হলেও পরে মেলেনি পরিষেবা। আর তাতেই বৃহস্পতিবার মৃত্যু হয় নন্দর। এমনটাই  অভিযোগ করেছেন নিহত যুবকের বাবা ।

নদিয়ার রানাঘাটের বাসিন্দা জ্যোতিষ বিশ্বাস ওরফে নিহত যুবকের বাবা জানিয়েছেন, ‘তাঁর ২৪ বছর বয়সি পুত্র জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি ছিলেন। ভর্তির সময় মিলেছিল চিকিৎসা। কিন্তু মঙ্গলবার  থেকে ছেলেকে দেখতে আসেনি কোন চিকিৎসক- নার্সরা। আর তাতেই ছেলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দেওয়া হয়নি ন্যূনতম স্যালাইনও। বৃহস্পতিবার সকাল থেকে শারীরিক অবস্থা অবনতি  হতেই মৃত্যু হয়  ছেলের।‘ অন্যদিকে নিহত যুবকের ভাই জানিয়েছেন,’ মঙ্গলবার সকাল থেকে কোনও ডাক্তার আসেননি। আমাদের বলা হয়েছিল পারলে বড় হাসপাতালে নিয়ে যান। আমাদের যদি পয়সা থাকত, আমরা সরকারি হাসপাতালে কী  আসতাম?’ মৃতের পরিবারের অভিযোগ  যুবককে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে ।

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। এরপরেই কর্মবিরতিতে নামেন জুনিয়র চিকিৎসকরা। আর  তাতে বেহাল অবস্থা হয় স্বাস্থ্য পরিষেবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি  থেকে শুরু করে  মুখ্যমন্ত্রী সকলেই চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা বলেছেন। কিন্তু তাতে কর্ণপাত না করেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকেরা।  

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

সাগর দত্তে রোগীর মৃত্যু , চিকিৎসকদের বিরুদ্ধে ‘মত্ত’ থাকার  অভিযোগ

মাস্টারস্ট্রোক মমতার, আচমকা হাজির চিকিৎসকদের ধর্না মঞ্চে

ভাইরাল অডিয়ো কাণ্ডের জেরে গ্রেফতার সিপিএমের যুব নেতা কলতান দাশগুপ্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]