Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে মেট্রোয় মরণঝাঁপ, থমকালো পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

ঘটনার জেরে এখন কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিক্ষিপ্ত পরিষেবা চালু রয়েছে মেট্রোয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের দিনে সাতসকালে আবারও আত্মহত্যার চেষ্টা(Attempt to Suiside) কলকাতার মেট্রোয়(Kolkata Metro)। বৃহস্পতিবার সকাল ৮:৫০ নাগাদ মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। আর তার জেরে পাতালরেল পরিষেবায় বিভ্রাট। আর তার জেরে মাঝখান থেকে ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা(Passengers)। এই নিয়ে পর পর ৩ দিন এই ধরনেরই ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। মঙ্গলবার এবং বুধবার থার্ড লাইনে প্রযুক্তিগত সমস্যার জন্য থমকেছিল কলকাতার Lifeline। আজ আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের বন্ধ মেট্রো পরিষেবা। এই ঘটনার জেরে এখন কবি সুভাষ(Kabi Subhash) থেকে মহানায়ক উত্তম কুমার(Mahanayak Uttam Kumar) এবং সেন্ট্রাল(Central) থেকে দক্ষিণেশ্বর(Dakshineshwar) পর্যন্ত বিক্ষিপ্ত পরিষেবা চালু রয়েছে মেট্রোয়। বাকি অংশে বন্ধ রয়েছে পরিষেবা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে রবীন্দ্র সদন স্টেশনে দমদমমুখী একটি মেট্রো ঢোকার সময়ে আপ লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। আপৎকালীন দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেওয়াও হয়। ঘোষণা হয়ে যাওয়ার বেশ কিছু সময় পর আপৎকালীন দরজা খোলে। যাত্রীদের নামিয়ে মেট্রো খালি করে দেওয়া হয়। আপাতত কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে উত্তম কুমার বা টালিগঞ্জ পর্যন্ত এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা সচল রয়েছে। রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।

আপ এবং ডাউন লাইনে দাঁড়িয়ে রয়েছে অন্তত ৪টি মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাওয়ার ব্লক অর্থাৎ বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে রবীন্দ্র সদন স্টেশনের ওই অংশে কাজ চলছে। তবে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে কি না, উদ্ধার করলেও জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, ঝাঁপ দেওয়া ব্যক্তির বয়স ৩০। মেট্রো কর্তাদের দাবি, ৯ টা ৪৮ মিনিটে নর্থ সাউথ গোটা রুটে পরিষেবা স্বভাবিক হয়েছে।

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

লাইনে ত্রুটি! ব্যস্ত সময়ে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

সুখবর! অনলাইনে টিকিট কাটলেই ৫% ছাড়,সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00