ঘূর্ণিঝড়ের বিদায়ের পরই শুরু হবে কনকনে শীতের ব্যাটিং, আশায় আবহাওয়াবিদরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই বছরে শীত(Winter) যেন আসি আসি করেও আসছে না। তারপর আবার দোসর হয়েছে ঘূর্ণিঝড়(Cyclone)। গত ৩০ নভেম্বর ল্যান্ডফল হয়েছিল ঘূর্ণিঝড় ফিনজালের। যদিও তার স্থায়িত্ব হয়েছিল মাত্র কয়েক ঘণ্টার। কিন্তু তার আগে বৃষ্টিতে ভেসেছে তামিলনাড়ু ও কর্নাটক। যদিও এর তেমন কোন প্রভাব বঙ্গে সরাসরিভাবে না পড়লেও, নিম্নচাপের দরুন অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যের ব্যবধান এক ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়ে যাওয়ার ফলে শহরের বুকে সারাদিনই প্রায় উধাও ছিল শীতের দাপট। এর ২৪ ঘণ্টা পরেই অর্থাৎ রবিবার পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছিল । রাতের তাপমাত্রা একদিনেই প্রায় দু’ডিগ্রি সেলসিয়াস কমে ১৯.১ ডিগ্রিতে নেমেছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রবিবারের তুলনায় প্রায় সাড়ে চার ডিগ্রি বেড়ে ২৬.৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।

তবে কি ডিসেম্বরেও অধরা থাকবে শীতের ব্যাটিং? ঠিক কবে থেকে কনকনে শীতের অনুভব করতে পারবে শহরবাসী? সেই বিষয়েই আশার আলো দেখছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের মতে , এই সপ্তাহের শেষ দিকেই রাতের তাপমাত্রায় ভালো রকম পতন দেখা যাবে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসবে। তবে রাজ্যের পশ্চিমের জে‍লাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে এই সপ্তাহের দ্বিতীয় ভাগে রাতের দিকে তাপমাত্রার পারদ অনেকটাই কমতে পাবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]