Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট অভিষেকের

রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য ও রাজ্যপাল(Governor C V Anand Bose) সম্পর্কে নয়া মোচড়। তবে নেতিবাচক নয়, বরঞ্চ ইতিবাচক। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন বাংলার শাসক দল(Bengals Ruling Party) তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। মনে করা হচ্ছে, রাজ্য সরকার ও তৃণমূলের সঙ্গে রাজ্যপালের যে তীব্র বিরোধ তৈরি হয়েছিল উৎসবের আবহে তাতে কিছুটা হলেও প্রলেপ পড়ল। যদিও এই শান্তির আবহ কতদিন বজায় থাকে তা নিয়ে সন্দেহ আছে। সব থেকে বড় কথা অভিষেকের ট্যুইট করাই হয়েছে রাজ্যপালের শাহি সাক্ষাতের পরে পরেই। যদিও সেই সাক্ষাৎ শেষে অমিত শাহ(Amit Shah) বা সি ভি আনন্দ বোস কেউই সংবাদমাধ্যমে জানাননি যে তাঁদের মধ্যে ১ ঘন্টা ধরে ঠিক কোন বিষয়ে কথা হয়েছে। যদিও সূত্রে জানা গিয়েছিল, তৃণমূলের দাবদাওয়া নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এখন অভিষেক ট্যুইট করে রাজ্যপালকে ধন্যবাদ দাওয়ায় সেই দাবি কিছুটা হলেও প্রতিষ্ঠিত হল। অবশ্য অভিষেকের ট্যুইটে রাজ্যপালের তরফে পাঠানো একটি চিঠিও তুলে ধরা হয়েছে।

এদিন অভিষেক রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে করা ট্যুইটে লেখেন, বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাংলার জনগণের কল্যাণ সাধনে MGNREGA সংক্রান্ত সমস্যার সমাধানে তিনি উদ্যোগী হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। বাংলার ২১ লক্ষ মানুষের ন্যায্য অধিকারের জন্য তার দ্রুত হস্তক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। উল্লেখ্য রাজ্যপাল এর আগে অভিষেককে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তৃণমূলের দাবিদাওয়া ভারত সরকারের কাছে পেশ করা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক যখন ইতিবাচকের পথে এগোচ্ছে তখন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা ছাড়েন কিনা। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, বাংলার মানুষের টাকা আটকে দেওয়ার যে পন্থা মোদি সরকার ও বিজেপি নিয়েছিল তা কার্যত তাঁদেরই ক্ষতিগ্রস্থ করেছে। ২৪’র যুদ্ধে তাঁদের বাংলার মাটিতে এর জন্য কড়ায়গন্ডায় দাম চোকাতে হবে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00