লোকসভা নির্বাচনে পুরসভা এলাকায় দল পিছিয়ে কেন, রিপোর্ট চাইলেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিধায়ক ও সাংসদদের কাছ থেকে লিখিত রিপোর্ট চেয়ে পাঠালেন কেন শহর এলাকায় পিছিয়ে পড়েছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় মাস আগে প্রকাশিত হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের(18th Loksabha Election 2024) ফলাফল। সেখানেই দেখা যাচ্ছে রাজ্যের ৪২টি আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) পেয়েছে ২৯টি আসন, বিরোধী বিজেপি পেয়েছে ১২টি আসন এবং কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন। কিন্তু সেই ফলাফলের বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলার(Bengal) শহর এলাকায় তৃণমূলের থেকে বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিরোধী বিজেপি(BJP)। কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে, এই শহর এলাকার ভোটে ভর দিয়েই কোনও কোনও লোকসভা কেন্দ্রে বাজিমাত করেছে বিজেপি। আর তাই এখন তৃণমূলের সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) দলের বিধায়ক ও সাংসদদের কাছ থেকে লিখিত রিপোর্ট চেয়ে পাঠালেন কেন শহর এলাকায় পিছিয়ে পড়েছে তৃণমূল। যদি এই ফলাফলের পিছনে দলের কারও কারও অন্তর্ঘাতময় ভূমিকা হয়ে থাকে তো, তারা কারা? তৃণমূল সূত্রে খবর, এই রিপোর্ট দেখেই দলের সংগঠনে রদবদলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

বাংলার ১২১টি পুরসভার মধ্যে একমাত্র তাহেরপুর রয়েছে বামেদের দখলে। বাকি ১২০টি পুরসভাই রয়েছে তৃণমূলের দখলে। অথচ লোকসভা নির্বাচনের ফলাফলের বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছে ৬৯টি পুরসভা এলাকায়। ধুলিয়ান এবং বহরমপুর পুরসভায় এগিয়ে রয়েছে কংগ্রেস। বাকি ৫১টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। গ্রামীণ ভোটে তৃণমূলের ‘আধিপত্য’ থাকলেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— পুর এলাকায় বিজেপির পক্ষে সমর্থন বেশি। কার্যত এই ফল বলে দিচ্ছে, পুর এলাকায় সমর্থন আলগা হয়েছে তৃণমূলের। যদিও গ্রামীণ এলাকার বাড়তি সমর্থন সেই ক্ষতে প্রলেপ দিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু আগামী ২ বছরের মধ্যেই রাজ্যের বিধানসভার নির্বাচন রয়েছে তাই এখন থেকেই ড্যামেজ কন্ট্রোলে মন দিতে চান অভিষেক। আর তাই তিনি চেয়ে পাঠিয়েছেন রিপোর্ট। তৃণমূলের ‘শহিদ দিবস’-এর মঞ্চ থেকে দলীয় কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে অভিষেক কড়া বার্তা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছিলেন, নির্বাচনে যাঁরা পঞ্চায়েত বা পুরসভার পদে থেকেও মানুষকে বোঝাতে পারেননি, যাঁদের এলাকায় প্রত্যাশিত ফল হয়নি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঞ্চ থেকে তিনি নিজে হুঁশিয়ারি দিয়েছেন, পুর এলাকায় দলের সাংগঠনিক নেতা ও জন প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। এখন রিপোর্ট চেয়ে পাঠানোর ঘটনায় অনেকেই মনে করছেন, এবার সেই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেল।

লোকসভা ভোটের প্রাক্কালেই রাজ্য সরকার তথা তৃণমূল-বিরোধিতার ঘটনাক্রম দেখা গিয়েছিল। চাকরি বাতিল থেকে বিবিধ দুর্নীতির অভিযোগের ঘটনায় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল, লোকসভা ভোটে এর কতটা প্রভাব পড়বে? সার্বিক ভাবে দেখা গিয়েছে, রাজ্যে ভোট এবং আসন দুই-ই বেড়েছে তৃণমূলের। সেই অর্থে নিয়োগ দুর্নীতি বা ওই সংক্রান্ত বিষয়গুলির কোনও প্রভাব পড়েনি। কিন্তু গভীরে নিবিড়ে গিয়ে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে অন্য ছবি। বাংলার অর্ধেক শহরে জমি হারিয়েছে তৃণমূল। লোকসভা ভোটে তৃণমূল স্তরে যারা দলের হয়ে কাজ করেছিলেন, সেই নেতাদের একাংশ বিষয়টি দলের সর্বোচ্চ স্তরে ইতিমধ্যেই জানিয়েছেন। তাঁদের মধ্যে অনেকের বক্তব্য, গ্রামে না-হলেও শহরাঞ্চলে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি বা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হওয়ার ঘটনা ‘কুপ্রভাব’ ফেলেছে। ‘লক্ষ্মীর ভান্ডার’ বা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের আবেদন ততটা কাজ করেনি। এখন দেখার বিষয় রিপোর্ট হাতে পেয়ে অভিষেক কী পদক্ষেপ করেন!

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]