Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিগারেটে ফুঁক, তারপরেই শুট, ভাটপাড়ায় খুন তৃণমূলকর্মী

মুকুলের সঙ্গে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে কথা বলার পরে পরেই খুনের ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। এই কায়দায় খুন সাম্প্রতিককালে হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও খুনের ঘটনায় উতপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চল। অর্জুন সিংয়ে(Arjun Singh)’র গড় ভাটপাড়ায়(Bhatpara) শনি সকালেই ঘটে গেল খুনের(Murder) ঘটনা। এদিন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় এই খুনের ঘটনা ঘটে। আর তার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। যে যুবক খুন হয়েছে তার নাম সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল(২৪)। পেশায় ইমারতি ব্যবসায়ী ও সক্রিয় তৃণমূলকর্মী(TMC Worker)। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ব্যবসায়ী শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যেটা ভাবাচ্ছে তা হল খুনের কায়দা। মুকুলের সঙ্গে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে কথা বলার পরে পরেই খুনের ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। আর তার জেরেই পুলিশ এখন এটা খতিয়ে দেখছে যে এই দুষ্কৃতীদের সঙ্গে আগে থেকে মুকুলের কোনও যোগাযোগ ছিল কিনা।  

জানা গিয়েছে, এদিন সকালে বাকড় মহল্লা এলাকায় চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছিল মুকুল। সেই সময় জনা ৪ যুবক ওই চায়ের দোকানে আসে। তাদের একজন আবার মুকুলের পাশে বসে তার কাছ থেকে লাইটার নিয়ে সিগারেট ধরিয়ে খেতে শুরু করে। হালকা কথাবার্তার পরেই বাকি ৩ যুবকের একজন খুব কাছ থেকে মুকুলকে লক্ষ্য করে গুলি(Shootout) চালায়। সেই গুলি লাগে মুকুলের পেটে। তার মৃত্যু সুনিশ্চিত করতে আরও ২-৩ রাউন্ড গুলি চালায় ওই যুবল। তার মধ্যে একটি গুলি লাগে মুকুলের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খুন করে বাইকে চেপে চলে যায় ওই চারজন। তারপরেই পাড়ার লোকেরা মুকুলকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মুকুলকে মৃত বলে ঘোষণা করেন। ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতা, কী কারণে মুকুলকে খুন করা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহত যুবক এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাই এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক বিবাদ রয়েছে কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00