Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিটাগড়ে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৪

শনিবার বেলা পৌনে ১২টা নাগাদ টিটাগড়ে একটি স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আতঙ্ক ছড়ায় এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বেলা পৌনে ১২টা নাগাদ টিটাগড়ে একটি স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর শোরগোল পড়ে যায় এলাকায়। স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক-সহ স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। অবশেষে তদন্তে নেমে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

শনিবার দুপুরে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের পর তৎপরতা শুরু করে পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। স্কুলের ছাদে যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে সেই জায়গাটি পর্যবেক্ষণ করা-সহ স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। ঘতনাস্থল নমুনাও সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া জানান, ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে। এই ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। জানা গিয়েছে ধৃত ৪ জনের মধ্যে একজন অভিযুক্ত ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। কিন্তু প্রাক্তন ছাত্র কেন নিজের স্কুলে বোমা মারল তা বুঝে উঠতে পারছে না কেউ। তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বিশদে জানার চেষ্টা করছেন। পুর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটানো হয়েছিল কি না তাও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে স্কুলে বোমা বিস্ফোরণের পর সুর চড়েছে রাজনৈতিক মহলেও। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে ঘটনার তদন্তে এনআইএ কে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে আগামী সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন তিনি। যদিও শুভেন্দুর এই বক্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র বলেন, শুভেন্দু নিজেকে নিয়ে ব্যস্ত। যা তদন্ত হওয়ার হবে। পুলিশ আছে, প্রশাসন আছে তদন্ত করবে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

মেদিনীপুরের আজব স্কুল, ২ পড়ুয়ার জন্য রয়েছেন ৩ শিক্ষক ও প্যারা টিচার

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00