প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কবে, প্রকাশ্যে তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকে নিযুক্ত ৩২ হাজার শিক্ষক হারিয়েছেন তাদের চাকরি। সেই চাকরি খারিজ মামলার শুনানি শুরু হবে ২৮ এপ্রিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রর যৌথ ডিভিশন বেঞ্চে সোমবার মামলাকারীদের তরফে দৃষ্টি আকর্ষণ করা হয়। ডিভিশন বেঞ্চ এই মর্মে জানিয়েছে, ২৮ এপ্রিল হবে এই মামলার শুনানি।

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার নিয়োগকে ‘বেআইনি’ চিহ্নিত করেছিলেন। পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি সেন। তিনি সরে যাওয়ার পরসেই মামলা কে বহাল রাখবে সেই নিয়ে চলে বিস্তর জল্পনা। পরে এই মামলা গিয়ে পরে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানেই ২৮ এপ্রিল শুরু হবে শুনানি। এই মামলার শুনানি নিয়ে গত বুধবার বিচারপতি চক্রবর্তী জানিয়েছিলেন, মামলার বাকি সব পক্ষকে নোটিস দিতে হবে। সব পক্ষকেই এজলাসে হাজির হয়ে শুনানির দিন ঠিক করার আবেদন জানাতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে টেট পরীক্ষার হয়েছিল। সেই পরিক্ষাতেই ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাথমিক স্কুলে নিয়োগ করা হয়। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলারই ফের শুনানি শুরু হবে ২৮ এপ্রিল থেকে।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]