বিকাশ ভবনে ব্রাত্যর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের বৈঠক শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। ১৩ জনের একটি দল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছেন। এই বৈঠকের দিকে নজর রয়েছে হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ের কিছু পরে বিকাশ ভবনে প্রবেশ করেন চাকরিহারাদের প্রতিনিধি দল। বিকাশ ভবনের পাঁচতলার কনফারেন্স রুমে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। বৈঠকে হাজির এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার,মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং রাজ্যের আইন শাখার আধিকারিকেরাও।

সূত্রের খবর,  অবস্থান মঞ্চ থেকে ১৩ জনের নাম পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল ভিতরে ঢুকতে পারবেন আটজন। এরপরেই বৈঠকে যাওয়া থেকে বেঁকে বসেছেন চাকরিহারারা। তাঁরা স্পষ্ট বার্তা দেন, ১৩ জনকে ঢুকতে না দেওয়া হলে তাঁরা বৈঠকে যাবেন না। শেষ পর্যন্ত চাকরিহারাদের দাবি মেনে শেষমেশ ১৩ জনকেই ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছে বিকাশ ভবন। তারপরেই লিফ্টে করে ১৩ জনকে নিয়ে নির্ধারিত ঘরে বৈঠক শুরু হয়েছে।

১৩ জনের প্রতিনিধি দলে রয়েছেন নবম-দশমের ছ’জন, একাদশ-দ্বাদশের চার জন এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি-র এক জন করে চাকরিহারা প্রতিনিধি। তাঁরা হলেন, হুমায়ুন ফিরোজ মণ্ডল, সঙ্গীতা সাহা, আবদুল্লা মণ্ডল, চিন্ময় মণ্ডল, সুজয় সরদার, প্রলয় কুমার জামাদার, আজহারউদ্দীন, সেলিনা আখতার, স্বপন বিশ্বাস, মেহবুব মণ্ডল, দিথিশ মণ্ডল, মৃণ্ময় মণ্ডল এবং তাপস সাঁতরা।

বিকাশ ভবনের ভিতরে বৈঠক, বাইরে চাকরিহারাদের উদ্বেগ। আদৌ কী জট কাটবে? চিন্তায় চিন্তিত হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মীরা। তাঁদের দাবি সসম্মানে,পদে বহাল করতে হবে।

একদিকে যখন বিকাশ ভবনে সমস্ত জট কাটাতে বৈঠক চলছে, তখন অন্যদিকে এসএসসি ভবনের সামনে অনশনে করছেন ৩ জন শিক্ষক। বৃহস্পতিবার থেকে অনশনে বসেছেন তাঁরা। সকলের দাবি ওএমআর-র মিরর ইমেজ প্রকাশ করা হোক কমিশনের ওয়েব সাইটে। অন্যদিকে, জানা গিয়েছে, অনশনকারীদের জন্য মেডিক্যাল ক্যাম্প করবে অভয়া মঞ্চ। চাকরিহারাদের আন্দোলনকে সংহতি জানাতে এসএসসি দফতরের সামনে পৌঁছোলেন চিকিৎসকেরাও।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

মুখ্যমন্ত্রী’র নাম করে অসত্য বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,দাবি ব্রাত্য বসুর

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]