‘যারা সুপ্রিম কোর্টের অর্ডার মানে না, তারা মানুষের ভাল চায় না’, ডাক্তারদের বিঁধলেন কল্যাণ

সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে কর্মবিরতি চালিয়ে যাওয়া আন্দোলনররত চিকিৎসকদের বিঁধেছেন তৃণমূলের সাংসদ তথা পেশায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এদিন আবারও বৈঠকে ডেকেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে সেই বৈঠক বসতে চলেছে নবান্নে। বৈঠকে শেষপর্যন্ত চিকিৎসকদের প্রতিনিধিরা যোগ দেবেন কিনা সেনিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। কেননা রাজ্য সরকার বলেছিল ১৫জনের প্রতিনিধি দল দেখা করতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু নবান্নের পথে রওয়ানা দিয়েছে ৩০জনের প্রতিনিধি দল। একই সঙ্গে রাজ্য সরকার বলেছিল, বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে না, তবে রেকর্ড করে রাখা হবে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে। কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, লাইভ স্ট্রিমিংই করতে হবে। এই দোটানের মাঝে আন্দোলনররত চিকিৎসকদের(Junior Doctors) বিঁধেছেন তৃণমূলের সাংসদ(TMC MP) তথা পেশায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)।

আরও পড়ুন, তৃণমূলের চাপে নিয়ম বদলে বাধ্য হল মোদি সরকার, নজরে কেন্দ্রের আবাস যোজনা

কী বলেছেন কল্যাণ? আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা এখনও কর্মবিরতি পালন করছেন। সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ না মেনে যেভাবে তাঁরা কর্মবিরতি পালন করে চলেছেন তা নিয়ে নানা মহলে কথার পিঠে কথা উঠছে। এই আবহেই এবার আন্দোলনরত ডাক্তারদের কার্যত এক হাত নিয়েছেন কল্যাণ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গে কল্যাণ শীর্ষ আদালতের নির্দেশ মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘যারা সুপ্রিম কোর্টের অর্ডার মানে না, আর যাই হোক তারা মানুষের ভাল চায় না। এখন তিলোত্তমার লড়াই থেকে সরে গিয়ে ইগোর লড়াই করছে ডাক্তাররা।’ ঘটনাচক্রে এদিন সন্ধ্যাবেলাতেই কল্যাণ তাঁর নিজ লোকসভা কেন্দ্র হিন্দমোটর থেকে কোন্নগর পর্যন্ত একটি মিছিল করবেন। ‘নব জাগরণ’ মঞ্চের ব্যানারে কল্যাণের এই মিছিলের মূল দাবি, ডাক্তাররা ইগো ছেড়ে দিয়ে কাজে ফিরুন।  

আরও পড়ুন, ‘শকুনের রাজনীতি করে চলেছে বিজেপি, রাজনৈতিক উস্কানি থেকে দূরে থাকুন’, বার্তা তৃণমূলের

কল্যাণ এদিন শুধু চিকিৎসকদের নিশানা বানিয়েই ক্ষান্ত হননি। তিনি কোন্নগরে পথ দুর্ঘটনায় মৃত যুবকের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আমরাও বিচার চাই। কিন্তু সেই বিচার চাইতে গিয়ে আরও কোনও মায়ের কোল খালি হয়ে যাক, তা আমরা হতে দেব না। ওই যুবকের কী অপরাধ ছিল? ট্রিটমেন্ট না পেয়ে অকালে চলে গেল।’ সূত্রের খবর, মিছিল করে কোন্নগরের ওই মৃত যুবকের বাড়িতেও দেখা করতে যেতে পারেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, কোন্নগরের বেঙ্গল ফাইন মোড়ে দুর্ঘটনার শিকার হন বিক্রম ভট্টাচার্য নামে এক যুবক। তাঁর দুই পায়ের ওপর দিয়ে লরি চলে যায়। প্রথমে শ্রীরামপুর হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে। অভিযোগ ওঠে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই নাকি বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]