উদ্বোধনের আগে সাজছে দিঘার জগন্নাথ মন্দির, চলছে প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি : সমুদ্রসৈকত দিঘায় সমুদ্রের হাওয়া খেতে আসত পর্যটকরা। এবার থেকে জগন্নাথ দর্শনও করবেন তাঁরা। অর্থাৎ পুরীর মতো একই সঙ্গে সমুদ্রস্নানের  পাশাপাশি মন্দির দর্শনও করতে পারবেন তাঁরা।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। দিঘা বাঙালিদের কাছে অন্যতম পছন্দের জায়গা। ঘুরতে যেতে চাইলে খুব কমের মধ্যে ঘুরে আসে যায় দিঘায়। এবার পুরীর আদলে দিঘায় জগন্নাথ মন্দির করে পর্যটকদের কাছে আরও আকর্ষণ বাড়িয়েছে দিঘা।

আগামী ৩০ এপ্রিল উদ্বোধন হবে এই মন্দিরের। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। তাই শেষ মুহূর্তে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির চত্বর। সাগরতট চত্বরে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে। রাস্তাঘাট থেকে শুরু করে গেট বাহারি আলোয় সেজে উঠছে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা।

জানা গিয়েছে, মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগের দিন হবে প্রাণ প্রতিষ্ঠা। তবে দ্বারোদ্ঘাটনের দিনে প্রবল ভিড় ঠেকাতে ব্লকে ব্লকে জায়ান্ট স্ক্রিনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাতে সরাসরি দেখা যাবে মন্দির উদ্বোধন ও পুজোর সম্প্রচার।

পুরীর নিয়ম মেনেই এই মন্দিরেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রসাদের মধ্যে থাকছে স্থানীয় মিষ্টির প্রাধান্য, দিঘার পুরানো জগন্নাথ মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে চিহ্নিত করা, জগন্নাথ-বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথ নির্মাণ করা হবে। পুরীর মন্দিরের মতোই প্রতি সন্ধ্যায় ধ্বজা তোলার ব্যবস্থাও করা হবে।

মন্দিরের ভিতরে শেষ মুহূর্তের কাজ চলছে। প্রধান দরজা বন্ধ থাকলেও তার বাইরে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য উৎসাহ একেবারে তুঙ্গে। মন্দিরের দরজা না খুললে কীহবে, দরজার সামনে দাঁড়িয়ে ছবি তোলাতে দোষের কী। যাঁরা এখন গেছেন দিঘায়, তাঁরা মন্দিরের সামনেই ছবি তোলায় মেতেছেন।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]