নবাবের শহরে ব্যবসার আড়ালে হোটেলে মধুচক্র, গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, লালবাগ : লালবাগে হোটেল ব্যবসার আড়ালেই চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে ৪ জন। ইতিহাস চর্চিত এই লালবাগে বহু পর্যটক আসেন। কিন্তু সেখানেই জাল পেতেছে মধুচক্রীরা। অভিযোগ উঠেছে, রেজিস্ট্রি অফিস মোড় থেকে হাজারদুয়ারির রাস্তায়, মুর্শিদাবাদ জংশন স্টেশন থেকে বিডিও অফিসের রাস্তা সহ মোতিঝিল এলাকার বেশ কিছু হোটেল রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে এই মধুচক্র চলছে।

সম্প্রতি মুর্শিদাবাদ জংশন স্টেশনের কাছে একটি হোটেলে হানা দিতেই বিষয়টি সামনে আসে। মধুচক্র চালানোর অভিযোগে হোটেল মালিক ও ম্যানেজার এবং দু’জন খদ্দেরকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ৬ মহিলাকে উদ্ধারও করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই আতঙ্কিত হয়েছেন। পর্যটকদের মধ্যেও শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, এলাকার এক বা দুটি হোটেলে নয়, একাধিক হোটেলে দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ। সকাল থেকে রাত পর্যন্ত ওই সকল হোটেলে মানুষের আনাগোনা লেগেই থাকে। কিন্তু অন্ধকার নামতেই ভিড় বাড়ে ওই হোটেলগুলোতে। পুলিশ ধারাবাহিকভাবে এই অভিযান চালালে এই সবকিছু বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, স্টেশন সংলগ্ন ওই হোটেলে মধুচক্রের কাজ চলার খবর গোপনে পেয়েছিল পুলিশ। তারপরেই অভিযান চালিয়েছে পুলিশ। কিছুটা হলেও সাফল্য পেয়েছে। ভবিষ্যতেও এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

লালবাগ শহরে প্রায় ১০০টি হোটেল আছে। এগুলোর মধ্যে ছোটো থেকে বড় সব ধরনের হোটেলই রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকরা অনেকেই খারাপ অভিজ্ঞতার মুখোমুখী হচ্ছেন। শহরের পর্যটন বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে বলে দাবি উঠেছে।

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

নাবালিকাদের দিয়ে দেহব্যবসা, ৪ জনকে ২০ বছরের সাজা আদালতের

ভুয়ো আধার তৈরির অভিযোগে লালগোলায় পুলিশের জালে ২

‘১৫ অগস্টের পর অলআউট লড়াই’, ফের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]