Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর, চালু হবে দার্জিলিং-কোচবিহার বাস পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরে উত্তরবঙ্গবাসীদের উপহার। এবার নতুন বাস পরিষেবা চালু হতে চলেছে দার্জিলিং ও কোচবিহারের মধ্যে। পরিষেবা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

জানা গিয়েছে, সপ্তাহে তিন দিন দার্জিলিং ও কোচবিহারের মধ্যে এই বাস পরিষেবা চলবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোম-বুধ-শুক্র এই বাসগুলি কোচবিহার থেকে ছাড়বে ও মঙ্গল-বৃহস্পতি ও শনি এই বাসগুলি দার্জিলিং থেকে ছাড়বে। কোচবিহার থেকে দার্জিলিংয়ের মধ্যে ২৭টি আসনের বাস চালানো হবে। কিন্তু কখন এই বাসগুলি গন্তব্য রওনা দেবে, সেবিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

এতদিন শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাস পরিষেবা চালু ছিল। কোচবিহারের লোকেদের যদি দার্জিলিং যেতে হত, তাহলে তাঁদের প্রথমে শিলিগুড়ি যেতে হত। সেখান থেকে দার্জিলিং যেতে হত। তবে এবার কোচবিহার থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি যেতে পারবেন যাত্রীরা। গত মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের অফিসে বসে সাংবাদিক সম্মেলন করেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। সেখানেই নতুন এই বাস পরিষেবার কথা জানান তিনি। শুধু কোচবিহার থেকে দার্জিলিং পর্যন্তই নয়, শিলিগুড়ি থেকে রাঁচি পর্যন্তও ফের বাস পরিষেবা চালু হতে চলেছে। এর আগে এই পরিষেবা চালু ছিল। কিন্তু দশ বছর আগে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। শিলিগুড়ি থেকে রাঁচির মধ্যে ৫৫টি আসনের তিনটি বাস চালানো হবে।

পাশাপাশি পুরনো বাস সরিয়ে নতুন বাস রাস্তায় নামানোর কথাও জানানো হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে। এই প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ৪০টি নতুন বাস নামানো হয়েছে। আরও ৩০টি সিএনজি বাস নামানো হবে। কলকাতা-শিলিগুড়ি, কলকাতা-আলিপুরদুয়ার ও কলকাতা-কোচবিহার রুটে নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার।

‘সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিন’, দার্জিলিং-কাঁথির নেতৃত্বকে নির্দেশ অভিষেকের

হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাসের পিছনে লরির ধাক্কায় নিহত ২

সল্টলেকে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে ঢুকে গেল বাস, অল্পের জন্য প্রাণরক্ষা

তরবারি উঁচিয়ে বাসচালককে হুঁশিয়ারি কিশোরের, চলল ভাঙচুরও

দার্জিলিংয়ে ৫০০ ফুট গভীর খাদে উল্টে গেল পর্যটকদের গাড়ি, রক্তে ভাসল এলাকা…

উত্তরবঙ্গের মানুষকে বড় উপহার মমতার, রাস্তায় নামছে ৫০ নতুন সরকারি বাস

কাঞ্চনজঙ্ঘা দেখে এসেই অঘটন! হোটেলে অসুস্থ হয়ে মৃত্যু বাঙালি পর্যটকের

অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় বাস কন্ডাক্টরের হাতে মার খেলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00