Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই রিসর্টের মধ্যে ঢুকল হাতি, তারপর ….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার রিসর্টের মধ্যে ঢুকে পড়ল হাতি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি গরুমারা-সংলগ্ন লাটাগুড়ি এলাকায়। সেখানেই একটি রিসোর্টের মধ্যে আচমকাই ঢুকে পড়ে হাতি। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে রিসোর্টের মধ্যে থাকা পর্যটকেরা ।

এই ঘটনা প্রসঙ্গে হোটেলের মালিক বলেছেন, বুধবার রাত ৯ টা নাগাদ পিছনের গেট দিতে হাতিটি প্রবেশ করে। মাত্র ১০ মিনিট হোটেলে ঘোরার পর ফের জঙ্গলের মধ্যে ফিরে যায় হাতিটি। কাউকে হামলা বা আক্রমণ করেনি হাতিটি। তবে এদিন হাতিকে সামনে থেকে দেখতে পেয়ে একদিকে যেমন পর্যটকেরা  আতঙ্কিত। তেমনি তারা আনন্দিত হয়েছেন।

 বুধবার রাতে রিসর্টের মধ্যে হাতি ঢুকে পড়েছে জানতে পেরে পর্যটকেরা  রিসর্টের ভেতরে থেকেই হাতির দর্শন পেয়ে গেলেন। ওই হাতিটি  এলাকার কোন ক্ষতি করেনি। খুবই অল্প সময় হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল। সেইজন্যই বনদফতরে  খবর দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, লোকালয়ের মধ্যে হাতি প্রবেশের ঘটনা প্রথম নয়। তবে এই প্রথম রিসর্টের মধ্যে ঢুকে পড়ে হাতি। গত ৩ মার্চ  মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে বুনো হাতি। সেই সময় আচমকাই হাতির সামনে গিয়ে পড়ে বছরষাটের মংরু ওঁরাও। এরপরেই তাঁর পিঠে দাঁত ঢুকিয়ে দেয় হাতিটি। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতি।

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

সুখ, সম্পদ ও সমৃদ্ধি চান? অব্যর্থ ফল পেতে বাড়িতে রাখুন এই ৩ ছবি

১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

হাতির হামলা রুখতে ক্যুইক রেসপন্স টিম গঠন বনদফতরের

গজলডোবায় বুনো হাতির হামলায় মৃত স্কুল পড়ুয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

ডাল ভর্তি প্রেসার কুকার নিয়ে জঙ্গলে দৌড় হাতির, হরিমটর খেয়ে দিন কাটালেন বনকর্মীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00