ডাল ভর্তি প্রেসার কুকার নিয়ে জঙ্গলে দৌড় হাতির, হরিমটর খেয়ে দিন কাটালেন বনকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালবাজার: কথায় আছে বন্যেরা বনে সুন্দর। সত্যিই তো, বন্যেরা বনে সুন্দর। কিন্তু বর্তমান সময়ে একের পর এক জঙ্গল কেটে ফেলা হচ্ছে। তৈরি হচ্ছে লোকালয়। তাই বন্যদেরও চলে আসতে হচ্ছে লোকালয়ে। তখন তাদের উপর পড়ছে দোষ। এই যেমন ধরুন মালবাজারে। সেখানে ডালভর্তি প্রেশার কুকার নিয়ে দৌড়ে পালিয়েছে এক হাতি।

সেবক পাহাড় লাগোয়া মহানন্দা অভয়ারণ্যের দশ মাইল রেঞ্জের গভীর জঙ্গলের ভিতরের বনচৌকিতে রান্না করছিলেন বনকর্মীরা। বনে সকলেই সকলের বন্ধু। তাই ডাল আলুসেদ্ধতেও যেন পিকনিকের স্বাদ। বেশ কয়েকজন মিলে খাওয়া হবে বলেই প্রেশার কুকারে তৈরি হয়েছিল ডাল। জঙ্গলে ছড়িয়ে পড়েছিল গন্ধও। খাবারের গন্ধ পেয়ে আর থাকতে পারেনি বনেরই এক বাসিন্দা। সে আবার একটি হাতি।

হাতিটি আবার বুনো মাকনা, অর্থাৎ দাঁত নেই তাঁর। দাঁত না থাকলে খাওয়ার যে কী কষ্ট তা তো মানুষ মাত্রই জানে। তাই গন্ধবিচার করে সে বেছে বেছে এসে পৌঁছালো তরল ডালের কাছেই। আগে রান্নাঘরের জানলার ভিতর দিয়ে শুঁড় বাড়িয়ে নিয়ে নিল শাক, আলু, গাজর সহ সব সবজিপাতি। তারপরে শুঁড় বাড়িয়ে টুক করে প্রেশার কুকারটি।

প্রথমে বেশ কয়েকবার ঝাঁকিয়ে প্রেশারের ঢাকনা খোলার চেষ্টা করেছিল হাতিটি। পারছে না দেখে আর সময় নষ্ট করেনি সে। কুকারটিকে শুঁড়ে পেঁচিয়ে এক ছুটে সোজা জঙ্গলে। বনকর্মীদের প্রবল চিৎকার চেঁচামেচিতেও সে আর প্রেশার কুকার ফেরৎ দেয়নি।

বনকর্মীরা বলেছেন বছরের বিভিন্ন সময় হাতির উপদ্রব হয়। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের রান্নাঘর, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দোকানে হানা দিয়ে পেট পুরে খাবার দাবার খেয়ে আবার জঙ্গলে পিঠটান দেন গজরাজরা। কিন্তু আস্ত প্রেশার কুকার তুলে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম।

হাতির এমন কীর্তিতে হতবাক বনকর্মীরা। একবার যখন খোঁজ পেয়েছে আবার রান্নার গন্ধ পেলেই আসবে, এই ভয়ে বুধবার আর রান্নাই করেননি তাঁরা। তাই হরিমটরই ভরসা। সে তো নয় হল। কিন্তু এরপর কুকার না থাকলে কীভাবে চটজলদি রান্না হবে, তা নিয়ে বেজায় চিন্তার মধ্যে রয়েছেন বনকর্মীরা।

সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

সুখ, সম্পদ ও সমৃদ্ধি চান? অব্যর্থ ফল পেতে বাড়িতে রাখুন এই ৩ ছবি

১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

হাতির হামলা রুখতে ক্যুইক রেসপন্স টিম গঠন বনদফতরের

গজলডোবায় বুনো হাতির হামলায় মৃত স্কুল পড়ুয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব, নষ্ট জমির ফসল, মাথায় হাত চাষিদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]