হচ্ছেটা কী! ফের IIT খড়্গপুরে ফের ছাত্রের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। এক সপ্তাহ আগেই এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা খড়্গপুরে। মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনায়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। মধ্যপ্রদেশে বাসিন্দা চন্দ্রদীপের শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়েছিলেন ওই দ্বিতীয় বর্ষের ছাত্র। সেই সময়েই শ্বাসনালীতে ওই ওষুধ আটকে যায়। তাঁর ঘরে থাকা বন্ধুরাই তড়িঘড়ি তাঁকে আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা বি সি রায় কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে সিপিআর দেওয়া হলেও লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই দ্রুত তাঁরাই খবর দেয় আইআইটি কর্তৃপক্ষ ও ওই ছাত্রের পরিবারকে খবর দিয়েছে। মঙ্গলবার সকালেই মত ছাত্রের পরিবার পৌঁছে গিয়েছে আইআইটি ক্যাম্পাসে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

সূত্রের খবর, ওই ছাত্র আইআইটির নেহেরু হলে থাকতেন। হস্টেলের ডি-৪০৮ নম্বর ঘরে থাকতেন তিনি। কয়েকদিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন। সেইজন্য চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছিলেন। সোমবার রাতে ওষুধ খাওয়ার পর আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় ওই ছাত্রের। দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, গত সপ্তাহের শুক্রবার সকালেই আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে উদ্ধার হয়েছে ঋতম মণ্ডলের দেহ। সকালে তাঁর খোঁজে এসেছিল বন্ধুরা। দরজা বন্ধ থাকায় অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় সন্দেহ হয়।  তাঁরাই খবর দেয় ম্যানেজমেন্টকে। খবর যায় খড়্গপুর টাউন থানায়। পুলিশ এসে দরজা ভাঙলে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ঋতমকে।

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

কার্শিয়াংয়ে হোমস্টের ছাদ থেকে পড়ে মৃত্যু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রে

ফের IIT খড়্গপুরে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, চতুর্থ বর্ষের ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য

মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু, বাড়ির অদূরেই উদ্ধার দেহ

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

নিউটাউনের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

নেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু, দরজা ভেঙে ঢুকতেই রক্তাক্ত দেহ….

মিনাখাঁয় মাছের ভেড়ি থেকে উদ্ধার অর্ধনগ্ন মহিলার রক্তাক্ত দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]