Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্যোগের জেরেও কৃষকদের পাশে দাঁড়াতে শস্যবিমায় জোর, জেলায় জেলায় হবে শিবির

কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্যবিমার শিবির। রাজ্যের সমস্ত চাষিকেই বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতি বৃষ্টিতে(Heavy Rain) দক্ষিণবঙ্গের বহু জমি জলের তলায় রয়েছে। একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও। আর তাই বাংলাজুড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা(Farmers)। তাই তাঁদের পাশে দাঁড়াতে শস্যবিমা(Crop Insurance) করার ক্ষেত্রে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। রাজ্য সরকারের(West Bengal State Government) পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্যবিমার শিবির। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে। নবান্নে তরফে রাজ্যের সমস্ত চাষিকেই বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে।

আরও পড়ুন পার্থ’র সেচ পেলেন মানস, কদর বাড়লো বাবুল-চন্দ্রিমার, গুরুত্ব হারালেন রব্বানি

নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার(Bengal) প্রায় সব জেলাতেই নীচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। সেই উদ্বেগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও। আর তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ চাষীদের বাংলা শস্য বিমার(Bangla Sashya Bima) আওতায় নিয়ে আসা হয়। চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন। সেই কারণেই মাসের মাঝামাঝি সময় থেকে বিমা করার সিদ্ধান্ত হয়েছে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বিমা করেছিলেন। তাঁর সুফল তাঁরা পেয়েছেন। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায়, ব্লকে ব্লকে শিবির করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে, তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে।

আরও পড়ুন সরকারি আধিকারিকদের সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া আর বাধ্যতামূলক নয়, রায় হাইকোর্টের

রাজ্যে এক সময় শস্য বিমা করার ক্ষেত্রে চাষিদের মধ্যে প্রবল অনীহা ছিল। রাজ্য সরকার কিন্তু শস্য বিমার জন্য ব্লকে ব্লকে শিবির করতো। কিন্তু সেই সব শিবিরে আসতেন না চাষীরা। কিন্তু বিগত কয়েক বছরে চাষিরা মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। তারপর থেকেই বিমা করার প্রবণতা বেড়ে গিয়েছে। রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বিমা করার জন্য চাষিদের ঝোঁক বেশি রয়েছে। এবছর বৃষ্টি দেরিতে শুরু হওয়ায় চাষ পিছিয়ে গিয়েছে। এখনও বহু জমি জলের তলায় রয়েছে। সেই জমিগুলিতে জল না নামা পর্যন্ত চাষ করা সম্ভব নয়। বহু জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। দু’বার চাষের জন্য পর্যাপ্ত বীজ নেই। ওই জমিগুলিতে আদৌ চাষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ১৫ আগস্টের মধ্যে ধান বীজ রোপণ করলে ফলন ভালো হয়। তারপর চাষ হলে ধানের ফলন অনেকটাই কমে যায়। ওই সময়ের মধ্যে সব জমিতে ধান রোপণ করা সম্ভব হবে না। এখন যেহেতু বাংলা শস্য বিমাও চাষিদের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে তাই রাজ্যের আধিকারিকদের আশা জেলায় জেলায় ও ব্লকে ব্লকে শিবির করলে চাষীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00