উত্তরপ্রদেশ ও বিহার থেকে মাফিয়া ও গুন্ডারা পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়েছে: দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিধানসভা উপনির্বাচনের শেষ দিনের প্রচারে মেদিনীপুরে যান প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)।হাসপাতালে রেফার ইস্যু থেকে শুরু করে সিসিটিভি নিয়ে দুর্নীতির অভিযোগ, কলকাতায় অস্ত্রভাণ্ডার, বনগাঁয় গুলি, শিয়ালদা আদালতে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট সহ একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি।পশ্চিমবাংলায় ভোটে সন্ত্রাস হবে এটা আমি জানতাম। শালবনির বহু গ্রামে বিজেপিকে ঝাণ্ডা বাঁধতে দেওয়া হচ্ছে না। কর্মীদের মারা হচ্ছে। বেরোলে ভয় দেখানোর চেষ্টা চলছে। পুলিশকে জানালে পুলিশ বলে, আমাদেরকে কি জিজ্ঞেস করে ঝাণ্ডা বাঁধছিলেন। সুতরাং নির্বাচনে পতাকা বাঁধতে গেলেও পুলিশের পারমিশন নিতে হবে, অতএব কি পরিস্থিতিতে ভোট হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে।

বনগাঁয় গুলি চালানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলায় গুলি চালানো এটা নতুন নাকি, রাস্তাঘাটে কলকাতার বুকে রোজ গুলি চলছে ।বোম ফাটছে। ফলে এগুলো সয়ে গেছে। খুন , ধর্ষন, গুলি, বন্দুক, বম্ব কারখানা এগুলো সাধারণ ঘটনা হয়ে গেছে। এগুলো কুটির শিল্প আমাদের। মানুষ খুব একটা প্রভাবিত হয় না। আইন-শৃঙ্খলা(Law And Order) যেখানে নেই, দুষ্কৃতকারীরা যেখানে পার্টি আর সরকার চালায় সেখানে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। কলকাতায় অস্ত্র ভান্ডারের হদিস প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন আইন শৃঙ্খলা কড়া হয়েছে।আমাদের পাশের রাজ্য বিহার, উত্তরপ্রদেশে ২০-৩০ বছর আগে জঙ্গলের রাজ ছিল। ওখানে সরকার পরিবর্তন হতেই দুষ্কৃতী, মাফিয়া ,গুন্ডারা পালিয়ে এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে। আর এখানে যে সরকার আছে সে সরকার এই দুষ্কৃতকারীদের বন্ধু, অভিযোগ দিলীপ ঘোষের। বাংলাদেশের উগ্রপন্থী হোক বা নেপাল বা উত্তর-পূর্ব কিংবা পঞ্জাবের গ্যাংস্টার সবার এই রাজ্যে আড্ডা। আর এখানে নিশ্চিন্তে থাকে। কারণ এখানে কেউ গায়ে হাত দেবে না। সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোন সিস্টেম নেই এখানে।

শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসন সবই ভেঙে পড়েছে। সেই সরকার এখন স্যালাইনে চলছে, সময় গুনছে, এক দেড় বছর কিভাবে কাটাবে।সিসিটিভি(CCTV) ক্যামেরা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ধন্যবাদ দেওয়া উচিত এই জুনিয়র ডাক্তারদের, কমপক্ষে কড়া আন্দোলন করেছিল বলে পার্টির লোকেরা কামানোর সুযোগ পেল। না হলে দেড় লাখ টাকা ১ লাখ টাকা সিসিটিভি কি করে হয় আমরা তা জানি না, এর আগে এ রাজ্য সরকার যেসব সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল রাস্তায়, হাসপাতালে সেগুলো একটাও চলে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় আন্দোলন শৌচালয় আর সিসি টিভির জন্য সেটাই লাগেনি এখনও। আরজি কর মামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা তো এটাই বুঝতে পারছি না যে বিচার কোথায় হবে। যেখানে মামলা সুপ্রিম কোর্টে চলছে, সেখানে শিয়ালদা কোর্টের (Sealdaha Court)কি গুরুত্ব থাকতে পারে, যারা বিশেষজ্ঞ আইনের তারা বলতে পারবে। আমরা সাধারণ বুদ্ধিতে এটা বুঝতে পারছি না যে কেসটা কোথায় হবে।

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

আসন্ন বিধানসভায় দলের প্রার্থী হচ্ছেন…? কী বললেন দিলীপ ঘোষ

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

ফের মোদির সভায় ব্রাত্য, পাত্তাই দিলেন না দিলীপ ঘোষ

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘ঘাটালে বন্যা হলেই দেব-দর্শন হয়’, তৃণমূলের ‘নায়ক’ সাংসদকে খোঁচা দিলীপের

২৬ সালের ভোটের পর উপমুখ্যমন্ত্রী কে হবেন? বড় ইঙ্গিত দিলীপের

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]