Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র দাবদাহের বলি আরও ১, দুর্গাপুরে সানস্ট্রোকে মৃত্যু হল যুবকের

প্রবল গরমের জেরে ফের মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে মঙ্গলবার সকালে আচমকা সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমের জেরে ফের মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যেপশ্চিম বর্ধমান জেলার পানাগড় বাজারে মঙ্গলবার সকালে আচমকা সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। ওই যুবক পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কাজের সূত্রে এদিন সকালে ওই যুবক আসানসোল থেকে পানাগড় বাজারে আসেন। সেখানে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমন ঘটনা দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওই যুবককে উদ্ধার করার পাশাপাশি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটোনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে দ্রুত তাঁকে পানাগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনা নিয়ে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিএমওএইচ বিপ্লব মণ্ডল জানান, মৃত অবস্থাতেই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

 

অন্যদিকে রাজ্যে গরমের তীব্রতা বাড়ার জেরে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। রবিবার পানিহাটিতে দই-চিড়ে মেলায় প্রবল গরমের জেরে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গরমের জেরে মৃত্যুর ঘটনায় রাজ্যে সরকারি স্কুলগুলির ছুটি বাড়িয়েছে নবান্ন। স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়েছে। তীব্র দাবদাহে যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তাতে এই প্রচণ্ড গরম শিশু ও পড়ুয়াদের ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি করবে। সেই কারণে রাজ্য সরকারের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত যে একদম ভুল নয় তা বলছেন অভিভাবকরাও।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00