জগৎবল্লভপুরে ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, জগৎবল্লভপুর : সাতসকালে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জগৎবল্লভপুরে। বৃহস্পতিবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট পি ডব্লিউ ডি এর একটি মাঠে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। ঘটনার জেরে ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় জমান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পিডব্লিউডি-র একটি মাঠে প্রতিদিনের গিয়েছিলেন স্থানীয়রা। সেই সময় তাঁরা দেখতে পান মাঠে একটি মৃতদেহ পড়ে রয়েছে। দেখেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তাঁরাই দ্রুত খবর দেয় জগৎবল্লভপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় জগৎবল্লভপুর থানার পুলিশ। দেহটি কার দেখে কেউ বুঝতে পারেননি। তার কারণ মৃতের মুখে মোবিল মাখানো ছিল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা মৃতদেহটি ফেলে গেছে তা জানা যায়নি। মৃতদেহটি কার তাো জানতে পুলিশ মৃতদেহ নিয়ে গিয়েছে।

পুলিশের  প্রাথমিকভাবে অনুমান চার থেকে পাঁচ দিন আগে এই ব্যক্তিকে খুন করে ফেলে যাওয়া হয়েছে। অন্য কোথাো খুন করে এই মাঠে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটির তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছএ তা জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ কোথাও আছে কিনা তারও খোঁজ করা হচ্ছে। পুলিশের অনুমান বুধবার রাতে মৃতদেহটি এই মাঠে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। সবার আগে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]