Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটি টাকা মূল্যের নেশার ট্যাবলেট পাচার করতে গিয়ে গ্রেফতার তিন

বিগত কিছুদিনে উত্তরবঙ্গের একাধিক এলাকাকে ব্যবহার করে নেশার দ্রব্য পাচারের রাস্তা বানাচ্ছে কিছু অসাধু ব্যক্তি

Share:

 

নিজস্ব প্রতিনিধি: কোটি টাকা মূল্যের নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। সোমবার দুপুরে বালুরঘাট থানায় এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার রাহুল দে একথা জানান। তিনি জানিয়েছেন, ‘গতকাল সন্ধ্যায় বালুরঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের হিলি বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কের কলকলা খাড়ি এলাকায় হানা দিয়ে মোটর সাইকেল সহ তিন যুবককে আটক করে। তাদের কাছে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৮০০০টি বিদেশি নেশার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকা।’

জানা গিয়েছে, তাদের প্রথমে আটক করে থানায় নিয়ে এসে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চালানোর পর ওই তিন যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই তিন যুবকের নাম, আকবর আলি দেওয়ান, সমর সাহা ও সুমন মালি। এদের বয়স ২০ থেকে ২৪ এর মধ্যে, বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এদের প্রত্যেকের বাড়ি বালুরঘাট ও হিলি থানার বিভিন্ন এলাকায়। এই নেশার ট্যাবলেট বাংলাদেশে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে জানা যায়। এই তিন যুবককে তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের জন্য বালুরঘাট আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

এই নিয়ে উত্তরবঙ্গে বারবার নেশার বস্তু পাচারকারীদের গ্রেফতার করছে পুলিশ। বিগত কিছুদিনে উত্তরবঙ্গের একাধিক এলাকাকে ব্যবহার করে নেশার দ্রব্য পাচারের রাস্তা বানাচ্ছে কিছু অসাধু ব্যক্তি।

জাল সিমকাণ্ডে বালুরঘাটে তৎপর সিবিআই, একাধিক জায়গায় হানা

১০ দিনে রহস্যজনকভাবে উধাও পাঁচ কিশোরী-সহ সাতজন, হাড়হিম কাণ্ড বালুরঘাটে

বাবা চালান ছোট মুদির দোকান, মাধ্যমিকে নবম হয়ে তাক লাগাল অনিক

ফ্রিজ, টিভি নিয়ে যাওয়ার পাশাপাশি ঠাকুরের প্রসাদও খেয়ে গেল ‘ভক্ত’ চোর

পোল্টি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু দেড় হাজার মুরগির

রাজ্যের সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, মিলল কেন্দ্রের স্বীকৃতি

মাকে মেরে চম্পট দিল জেল পুলিশ ছেলে, চাঞ্চল্য বালুরঘাটে

১২ দিনের মাথায় ফের শ্মশানে বিকল বৈদ্যুতিক  চুল্লি, প্রতিবাদে স্থানীয়রা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00