Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেল থেকেই ১০ লক্ষ টাকা চেয়ে খুনের হুমকি তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিকে

টাকা না দিলে সপরিবারে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুনের আসামী শঙ্কর রাও। খড়গপুরের শ্রীনু নাইডু খুনে (MURDER) জেল খাটছে ওই আসামী। তার বিরুদ্ধে আবারও বড়সড় অভিযোগ। অভিযোগ, জেলে বসেই ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি (THREAT) দেওয়া হয়েছে মনোজ তাম্বেকে। টাকা না দিলে সপরিবারে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।  উল্লেখ্য, মনোজ ছিলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি।  

প্রাক্তন তৃণমূল নেতার অভিযোগ, এক সপ্তাহের মধ্যে ১০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মনোজ। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার তিনি গড়বেতা থেকে নিজের খড়গপুরের বাড়িতে ফিরছিলেন। সেই সময় তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়। বলা হয়েছে, টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে গুলি করে খুন করা হবে। অভিযোগ, ওই দুষ্কৃতী নিজের পরিচয় দিয়েছে শঙ্কর রাও নামে।

পুলিশ সূত্রে খবর, শ্রীনু খুনের মামলায় জেল খাটছে শঙ্কর। তার নামে হুমকির অভিযোগ এসেছে গত বুধবার। তবে খতিয়ে দেখা হচ্ছে যে,  ওই ফোন আদৌ সে করেছিল না কি তার নামে অন্য কেউ করেছিল।

অভিযোগকারীর বক্তব্য, গত মঙ্গলবার তাঁর কাছে একটি হুমকি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে কেউ বলে, শ্রীনু মার্ডার কেসের শঙ্কর বলছে। এরপরেই বলা হয়, ১ সপ্তাহের মধ্যে  ১০ লক্ষ টাকা দিতে। তা না দিলে তাঁকে ও তাঁর পরিবারের সকলকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, ওই মোবাইল নম্বর ধরে তদন্ত করা হচ্ছে। জেলে নজরদারি  এবং অভিযোগকারীর নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00