গঙ্গাসাগর মেলার জন্য থাকবে কাকদ্বীপে স্থায়ী জেটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই রয়েছে  গঙ্গাসাগর মেলা। তাই মেলা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মঙ্গলবার  মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, গঙ্গাসাগর মেলার জন্য কাকদ্বীপে থাকবে  স্থায়ী জেটি । সেইসঙ্গে মেলার জন্য  ৩ টি স্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,’,  গঙ্গাসাগর মেলার জন্য কাকদ্বীপে স্থায়ী জেটি করা হয়েছে । যাতে  ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারে।  শুধু তাই নয় মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং বাড়ানো হচ্ছে । সেইসঙ্গে মিলবে নিরবিচ্ছিন্ন  বিদ্যুৎ পরিষেবা। গঙ্গাসাগরে মেলার সময়  থাকবে ৩ টি স্থায়ী হেলিপ্যাড । শুধু তাই নয়  মেলা উপলক্ষে  ২ হাজার ২০০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে ।’ 

মমতা আরও বলেন,’  গঙ্গাসাগর মেলায়  ভেসেল এবং লঞ্চে থাকবে জিপিএসের ব্যবস্থা । গঙ্গাসাগরে পর্যটক নিবাসের সংস্কার হয়েছে । মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুলেন্স। সাগরে থাকবে আইসিউ ব্যবস্থা । সেইসঙ্গে ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে ।‘  সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান,’ আমাদের মূল লক্ষ্য হল গ্রিন গঙ্গাসাগর মেলা করার। তাই আমরা প্লাস্টিক ব্যাগ বর্জন করার নির্দেশ দিয়েছি । পূর্ণার্থীদের দেওয়া জন্য সরকারের তরফ থেকে দেওয়া হবে কাপড়ের ব্যাগ। কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি । রাজ্য সরকারের টাকা মেলার উন্নতি করা হচ্ছে । তাই কোথাও সমস্যা হলে প্রশাসনের নজরে আনুন।‘   

উল্লেখ্য,  জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি দুপুর ২ টো ৫৮ মিনিট থেকে। আর পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে। যা চলবে ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। তাই এই সময় যাতে না পূর্ণার্থীদের  কোন অসুবিধা হয় সেইজন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার ।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]