নিজস্ব প্রতিনিধি, দিঘা : প্রথমবার দিঘায় রথযাত্রা। মুখ্যমন্ত্রী হাত ধরেই রথের রশিতে টান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে গিয়েছেন মন্দিরে। পায়ে হেঁটেই দিঘা জগন্নাথ মন্দিরের দেশে রওনা দিয়েছেন তিনি। দিঘায় রথ যাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা হাজির হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। তাদের সঙ্গে আলাপচারিতা করতে, সাধারণ মানুষের সঙ্গে থাকতে পায়ে হেঁটেই মন্দিরের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পৌঁছে তিনি আরতি করেন বলে জানা গিয়েছে। মন্দির যাওয়ার পথে রাস্তার দু’ধারে বহু মানুষের সঙ্গে আলাপচারিতাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে অভিবাদন গ্রহণ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে বহু মানুষ জড়ো হয়েছিলেন। জানা গিয়েছে এই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী এসেছেন সেই রাস্তায় রথ আসবে না। মন যেটা দেখার জন্য অনেকেই হাজির হয়েছেন সেখানে। তাই রথ গড়ানোর আগে জনসংযোগ সেরে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাস্তায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। যাতে কোন পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে। প্রশাসনিক আধিকারিকরা রাস্তায় রয়েছেন। পরিস্থিতি দিকে কড়া নজরদারি মধ্যে রাখা হচ্ছে। শঙ্খের আওয়াজের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে।
মন্দিরে যারে বিভিন্ন অনুষ্ঠান করছেন, তাঁদের সঙ্গে কথা বলেন। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। রথযাত্রা অনুষ্ঠানস্থলেও পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে জগন্নাথদেব, বলরাম, শুভদ্রার আরতি করেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। রাতেই দেখা গিয়েছে জগন্নাথ,বলরাম ও সুভদ্রার রথের। এদিন রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ দিঘার জগন্নাথ মন্দিরের সাত নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছে তিন রথ। রাত থেকেই শুরু হয়ে গিয়েছে আয়োজন। রথযাত্রার দায়িত্বপ্রাপ্তরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির রয়েছেন।