বালুরঘাট জেলা হাসপাতালে চালু হচ্ছে ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা

জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বালুরঘাট জেলা হাসপাতালে চালু হচ্ছে ক্যান্সার নির্ণায়ক বায়োপসি পরীক্ষা। খুশি জেলাবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) বাসিন্দাদের জন্য সুখবর। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলাবাসীর জন্য। কেননা জেলার সদর বালুরঘাট শহরে থাকা জেলা হাসপাতালে(Balurghat District Hospital) চালু হচ্ছে ক্যান্সার নির্ণায়ক বায়োপসি পরীক্ষা(Cancer Diagnostic Biopsy Test)। জুলাই মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা শুরু হবে। এছাড়াও একাধিক পরীক্ষা চালু হবে বলে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এতদিন ওই রিপোর্ট করাতে হলে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে নমুনা পাঠানো হতো মালদা জেলার সদর শহর ইংরেজবাজারে থাকা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর তাই জেলাবাসীকে এই পরীক্ষার জন্য হয় ইংরেজবাজারে, নাহয় শিলিগুড়িতে কিংবা কলকাতায় যেতে হতো। এবার থেকে তাঁদের আর জেলার বাইরে যেতে হবে না। ঘরের কাছে হাসপাতালেই মিলবে সেই পরিষেবা।  

এই প্রসঙ্গে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, ‘জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বালুরঘাট জেলা হাসপাতালে এই প্রথম বায়োপসি পরীক্ষা শুরু হচ্ছে। এজন্য যন্ত্রপাতি চলে এসেছে। ক্যান্সার নির্ণায়ক অন্যান্য পরীক্ষাও শুরু হচ্ছে। আমাদের আর বাইরের জেলার ওপর নির্ভর করতে হবে না।’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোনও টিউমারে ক্যান্সারের কোষ রয়েছে কি না তা বায়োপসির মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে ক্যান্সার নির্ণয়ে সুবিধা হয় চিকিত্সকদের। এই পরীক্ষার জন্য বালুরঘাটে জেলা হাসপাতালের সম্প্রতি আধুনিক ল্যাব গড়ে তোলা হয়েছে। নানা ধরনের টেস্ট চালু হচ্ছে আধুনিক যন্ত্রের মাধ্যমে।  

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে কিছু অস্ত্রোপচারের আগে এবং পরে বায়োপসি করা প্রায় বাধ্যতামূলক। কিন্তু এই পরীক্ষার পরিকাঠামো জেলার ল্যাবগুলিতে নেই। নমুনা বাইরে থেকে পরীক্ষা করাতে গেলে অনেক সময় লেগে যেত। সেই সমস্যা এবার মিটতে চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও মেডিকেল কলেজ নেই। জেলা হাসপাতালের ওপরই ভরসা করেন বাসিন্দারা। সেখানে নতুন আধুনিক ল্যাব হওয়ায় সাধুবাদ জানিয়েছেন তাঁরা। আগে বালুরঘাট জেলা হাসপাতালে অনেক পরিষেবা পাওয়া যেত না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) আমলে সেই ছবি বদলেছে। এখন অনেক পরিষেবাই মেলে সেখানে। এবার বায়োপসি চালু হলে জেলাবাসীর অনেক সুবিধা হবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]