Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৬ হাজার চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা চাকরিহারাদের আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৬ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে হল শুনানি। এদিন শুনানি চলাকালীন সময় চাকরিচ্যুতদের  সিনিয়র অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে জানিয়েছেন, ‘এসএসসিতে দুর্নীতি হয়েছে।  কোনও যথাযথ তদন্ত হয়নি।  কীভাবে দুর্নীতি, কারা কারা যুক্ত, সেটার সঠিক মূল্যায়নই হয়নি। ক্যাজুয়াল তদন্ত হয়েছে।‘

শুধু তাই নয় এদিন শুনানির সময় দুষ্মন্ত দাভে নাম না করেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে করেন । আইনজীবী জানিয়েছেন, ‘সিবিআই হাই কোর্টের বিচারপতির নির্দেশে সাধারণ ভাবে তদন্ত করেছে। সঠিক ভাবে তদন্ত হলে যোগ্য এবং অযোগ্য নিয়ে বিবাদ হতনা।  ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন। কিন্তু সেটা একেবারে তাঁর ব্যক্তিগত ব্যাপার । তবে তদন্তে ত্রুটি রয়েছে।‘ শুনানির  মধ্যেই বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে , কোনওভাবে যোগ্য-অযোগ্য আলাদা করতে পারলে ঠিক আছে। তা না হলে বাতিল করতে হবে পুরো প্যানেল । সেইসঙ্গে এদিন শুনানির পর ১৫ জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছে শীর্ষ  আদালত।  আগামী ২৪ মার্চ হবে এই মামলার পরবর্তী শুনানি। 

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে তার ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। সেইসঙ্গে  শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে ১৮০৬ ‘দাগি অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00