Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Kharagpur IIT’র ছাত্র ফাইজান খুনই হয়েছেন, অভিমত হাইকোর্টের

রাজ্যের শীর্ষ আদালতের অভিমত Kharagpur IIT’র পড়ুয়া ফাইজ়ান আহমেদ খুনই হয়েছেন। তাঁর মৃত্যু আত্মহত্যার ঘটনা নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার মধ্যেই ছবিটা বদলে গেল। একদিন আগেই ক্যাম্পাসজুড়ে ছিল উচ্ছ্বাস। আর এদিন, চাপা তীব্র অস্বস্তি। নজরে দেশের সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠনের অন্যতম Kharagpur IIT। গতকালই অর্থাৎ সোমবার কেন্দ্র সরকার দেশের সেরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বার করেছে। সেখানেই জ্বলজ্বল করছে বাংলার এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম। ঠিক তার একদিন পরেই অর্থাৎ এদিন মানে মঙ্গলবার সেই শিক্ষা প্রতিষ্ঠানকে চরম অস্বস্তির মুখে ঠেলে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। কেননা রাজ্যের শীর্ষ আদালতের অভিমত Kharagpur IIT’র পড়ুয়া ফাইজ়ান আহমেদ(Faizan Ahmed) খুনই(Murder) হয়েছেন। তাঁর মৃত্যু আত্মহত্যার ঘটনা নয়। আর এই অভিমতই এখন তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে Kharagpur IIT কর্তৃপক্ষকে।

আরও পড়ুন সমবেদনা জানাতে গিয়ে কল্পতরু হলেন রাজ্যপাল

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে ফাইজান মৃত্যুর তদন্তে গঠিত ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় গুপ্তার নেতৃত্বাধীন কমিটি। রিপোর্টে কমিটি উল্লেখ করছে, Kharagpur IIT’র ওই ছাত্রের রহস্য মৃত্যু আদতে খুন। এর পাশাপাশি বিচারপতি রাজাশেখর মান্থাও এদিন সন্দেহ প্রকাশ করেন, Kharagpur IIT ময়নাতদন্তের প্রথম রিপোর্ট(Post Mortem Report) প্রভাবিত করে থাকতে পারে। বিচারপতির মন্তব্য, যেভাবে মাথায় আঘাতের চিহ্ন থাকার পরেও সেটা এড়িয়ে যাওয়া হয়েছে, তাতে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে। ফাইজ়ান আহমেদের প্রবল রক্তক্ষরণ হওয়ার ফলে মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মাথায় ও বুকে ক্ষত রয়েছে। সেই বিষয়গুলির কথা উল্লেখ করে আগামিকালের মধ্যে তদন্তকারী অফিসারকে রিপোর্ট সংগ্রহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী শুক্রবার এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন পাহাড়ে বড় সাফল্য রাজ্যের, ঐক্যশ্রীর আওতায় ২৩ হাজার পড়ুয়া

এদিন বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ আরও জানিয়েছে, প্রয়োজনে তদন্তকারী অফিসার এই মামলায় নতুন ধারা যুক্ত করতে পারবেন। আদালতের মত, এবার ৩০২ ধারা(খুনের মামলা) যুক্ত করার সময় এসে গিয়েছে। অভিযুক্তদেরও চিহ্নিত করার সময় এসে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে ফাইজানের ভিসেরা পরীক্ষা করে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানিতে এই বিষয়ে কেস ডায়েরি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি ওই মৃত্যু পড়ুয়ার দেহ যাতে দ্রুত ডিব্রুগড়ে পাঠানোর ব্যবস্থা করে রাজ্য, সেই নির্দেশও দিয়েছে আদালত। এদিন Kharagpur IIT’র আইনজীবী সন্দীপ ভট্টাচার্যকে বিচারপতি সাফ জানান, ‘Kharagpur IIT আংশিক অভিযুক্ত। আপনাদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।’ আগামী দিনে রাজ্য পুলিশের দক্ষ অফিসারদের নিয়ে এই তদন্তে সিট গঠন করা হতে পারে বলেও এদিন ইঙ্গিত দিয়েছে আদালত।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00