নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: শিলিগুড়িতে বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ চালানোর খবর পেয়ে তল্লাশি চালিয়ে বেঙ্গল এসটিএফ উদ্ধার করল পাঁচটি সিম বক্স মেশিন। জানা গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ওয়ারলেস টেলিগ্রাফি আইন এবং টেলিগ্রাফ আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে মাটিগারা থানায়(Matigara P.S.)। বেঙ্গল এস টি এফ(Bengal STF)সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশাল ট্রান্সপোর্টে সদস্যরা শুক্রবার রাতে হানা দেয় শিলিগুড়িতে।
ওই তল্লাশি অভিযানে উদ্ধার হয় একাধিক সিম বক্স। এছাড়া পাওয়া গিয়েছে আন্তর্দেশীয় কল আদান-প্রদানের বিভিন্ন যন্ত্রাংশ। যে সিম বক্স(Sim Box) উদ্ধার হয়েছে সেগুলি পাকিস্তান, চীন সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের কল আদান-প্রদানে ব্যবহৃত হত। এই ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন, সঞ্জয় কুমার (৪১) ,মুকেশ পোদ্দার (৩১) ও সন্দীপ কুমার রজ্জক (৩৮)। ধৃতদের বাড়ি শিলিগুড়ির মাটিগারা ও প্রধান নগর থানা এলাকায়। মোট পাঁচটি সিম বক্স মেশিন আটক করেছে বেঙ্গল টাস্ক ফোর্স। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় নয়া সমহিতা ইন্ডিয়ান টেলিগ্রাফ এক্ট ১৮৮৫ এবং ইন্ডিয়ান ওয়ালেস টেলিগ্রাফ এক্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে,কোচবিহারে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। স্থানীয় সুত্রে জানা গেছে,গুরিয়াহাটি ২ নং অঞ্চল এর বকুলতলার বাসিন্দা অমৃত বর্মন গতকাল দুপুরে তোর্সা নদীতে মাছ ধরতে আসে।রাত হয়ে গেল বাড়ীতে না ফেরায় খোঁজ শুরু হয়।তার মাছ ধরার নৌকা পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি। কোচবিহার ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি আব্দুল কাদের হক জানান, রাতে খবর পাওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালায়।শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালাচ্ছে। এখন অব্দি তার খোঁজ মেলেনি। মাছ ধরতে এসে কোনোভাবে তিনি নদীতে তলিয়ে যায়। নদীর ধারে তার নৌকো ও মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেল তার খোঁজ মেলেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনার খবর জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।